ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

চাঁদপুরে নারীর পেটের ৮ কেজি ওজনের টিউমার অপসারণ


আলআমিন ভূঁইয়া, চাঁদপুর photo আলআমিন ভূঁইয়া, চাঁদপুর
প্রকাশিত: ৩-৪-২০২৬ রাত ১১:৪

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এক নারীর পেট থেকে অস্ত্রোপচারের মাধ্যমে ৮ কেজি ২০০ গ্রাম ওজনের একটি টিউমার অপসারণ করা হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে উপজেলার মেডিল্যাব হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারে এ অস্ত্রোপচার সম্পন্ন হয়। অস্ত্রোপচারটি পরিচালনা করেন হাসপাতালটির চেয়ারম্যান ও সার্জন ডা. মো. আরিফ উল হাসান।

হাসপাতাল থেকে জানানো হয়, কচুয়া উপজেলার এক গ্রামের ৪৫ বছর বয়সী এক নারী (ছদ্মনাম: শাহীন বেগম) গত তিন থেকে চার মাস ধরে পেটে অস্বাভাবিক ভার ও ব্যথা অনুভব করছিলেন। প্রাথমিকভাবে আলট্রাসনোগ্রাফিতে পেটে তরল থাকার ধারণা পাওয়া গেলেও পরবর্তী সময়ে সিটি স্ক্যানে টিউমারের উপস্থিতি নিশ্চিত হয়। পরে শুক্রবার বিকেলে অস্ত্রোপচারের মাধ্যমে টিউমারটি অপসারণ করা হয়। অস্ত্রোপচারের সময় টিউমারের আকার দেখে চিকিৎসকেরা বিস্মিত হন।

অস্ত্রোপচারকারী চিকিৎসক ডা. মো. আরিফ উল হাসান বলেন, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে রোগীর পেটে টিউমার শনাক্ত করা হয়। প্রায় দেড় ঘণ্টাব্যাপী অস্ত্রোপচারের মাধ্যমে টিউমারটি অপসারণ করা হয়েছে। রোগী বর্তমানে পর্যবেক্ষণে আছেন।

ওই নারীর স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা এ বিষয়ে গণমাধ্যমে কথা বলতে রাজি হননি।

শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকলিমা জাহান বলেন, রোগীকে সরাসরি না দেখে এবং পূর্ণাঙ্গ কেস হিস্ট্রি ছাড়া এ বিষয়ে মন্তব্য করা সম্ভব নয়। তবে ৮ কেজির বেশি ওজনের টিউমার একটি বড় বিষয়।

উল্লেখ্য, মফস্বল এলাকায় জটিল অস্ত্রোপচারে দক্ষতার কারণে ডা. মো. আরিফ উল হাসান ইতোমধ্যে আলোচিত। ২০২৪ সালের এপ্রিল মাসে এক ব্যক্তির পায়ুপথে ঢুকে যাওয়া ৬ ইঞ্চি আকারের একটি ডাব অপারেশন ছাড়াই বের করে এনে তিনি ব্যাপক আলোচনায় আসেন।

এমএসএম / এমএসএম

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন

বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬

লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা