বান্দরবান রোয়াংছড়িতে অনুষ্ঠিত হচ্ছে তঞ্চঙ্গ্যা জাতির বিষু মেলা ও ঘিলা খেলা
আগামী ২৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ ই এপ্রিল, রোজঃ- রবিবার, ২০২৬ ইং, বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কেন্দ্রীয় বিষু মেলা উদযাপন ও তঞ্চঙ্গ্যা জাতীয় ঘিলা খেলা গোল্ডকাপ টুর্ণামেন্ট রোয়াংছড়ির বেক্ষ্যং নিম্ন মাধ্যমিক বিদয়ালয় মাঠে অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থা (বাতকস)- এর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে সন্মতি জ্ঞাপন করেন বান্দরবান ৩০০ নং আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিংপ্রু জেরী। সভাপতিত্ব করবেন উদযাপন কমিটির আহ্বায়ক ও বাতকস কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির মহাসচিব উজ্জ্বল তঞ্চঙ্গ্যা।
এই বিষয়ে বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার ( বাতকস) কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক নাজীব কুমার তঞ্চঙ্গ্যা জানান,গত ২২ মার্চ রোয়াংছড়ি বটতলী সার্বজনীন বৌদ্ধ বিহারে বাতকস কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক জরুরি সভায় কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মহাসচিব উজ্জ্বল তঞ্চঙ্গ্যাকে আহ্বায়ক ও বাতকস কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য অমিত ভূষণ তঞ্চঙ্গ্যাকে সদস্য সচিব এবং প্রদীপ তঞ্চঙ্গ্যাকে অর্থ সম্পাদক পদে পদাধিকার দিয়ে একটি বিষু উদযাপন কমিটি গঠন করা হয়। এতে বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলার আলেখ্যং ইউনিয়নে বেক্ষ্যং নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে বটতলী পাড়ায় অনুষ্ঠিত হবে। আরো জানা গেছে, তেশরা/৩ রা এপ্রিল বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থা ( বাতকস্) কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটি বেক্ষ্যং নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হলরুমে ৫ম সভায় এই সিদ্ধান্ত চূড়ান্তভাবে গৃহীত হয়। এতে রোয়াংছড়ি, কক্সবাজার,আলীকদম, কাপ্তাই, রাজস্থলী, রাঙ্গামাটির সদর , বান্দরবান,রমতিয়া- রাজবিলা, নাইক্ষ্যংছড়ি, দেবতাছড়ি-রস্যাবিলি, বিলাইছড়ি, ফারুয়াসহ ১২ টি অঞ্চল কমিটি এবং বাংলাদেশে বসবাসরত তঞ্চঙ্গ্যা জাতি/ সম্প্রদায় অনুষ্ঠানে অংশগ্রহন করবেন। ঘিলা খেলায় যারা অংশগ্রহণ করবেন তাদের ৬ তারিখের মধ্যে তালিকা জমা দিতে হবে।
অনুষ্ঠান সূচী অনুযায়ী বিকাল ৫ টায় অথিতি আগমন ৫ঃ১৫ মিনিটে ঘিলা খেলা গোল্ড কাপ টুর্ণামেন্ট শুভ উদ্বোধন, ৫ঃ৩০ মিনিটে আলোচনা সভা, ৬ঃ৪৫ মিনিটে বর্ণাঢ্য মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, ৭ঃ৩০ মিনিটে অথিতি আপ্যায়ন এবং রাত ব্যাপী ১২ অঞ্চল থেকে আসা ঘিলাখেলা প্রতিযোগীদের নিয়ে প্রতিযোগিতা, রাতব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সকালে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে কেন্দ্রীয় কমিটির বিষু অনুষ্ঠান পরিসমাপ্তি ঘটবে।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত