ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

নওগাঁয় রশি টানিয়ে ডাকাতি; ২৪ ঘণ্টার মধ্যে ৪ডাকাত গ্রেপ্তার


নওগাঁ জেলা পূর্ব প্রতিনিধি  photo নওগাঁ জেলা পূর্ব প্রতিনিধি
প্রকাশিত: ৩-৪-২০২৬ রাত ১১:৬

নওগাঁর পোরশায় আবারও রশি টানিয়ে সড়ক অবরোধ করে ডাকাতির ঘটনা ঘটেছে। সংঘটিত ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় লুণ্ঠিত মালামাল এবং ডাকাতি কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার (৩এপ্রিল) দুপুর ১২টায় নওগাঁ পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এ তথ্য জানান।

এর আগে গত ৩১ মার্চ রাত ৮টার দিকে উপজেলার সরাইগাছী-খাট্টাপাড়া সড়কের ফকিরের মোড় সংলগ্ন একটি ব্রিজের ওপর ডাকাতির ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন, নওগাঁ সদর উপজেলার দোগাছী (দক্ষিণপাড়া) গ্রামের মৃত আবু তালেবের ছেলে গোলাম মোস্তফা শ্যামল (৫৫), মহাদেবপুর উপজেলার শিবরামপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে মোস্তাক আহমেদ জাহিদুল (৪৬), এবং সাপাহার উপজেলার খোট্টাপাড়া গ্রামের মৃত কালু মন্ডলের ছেলে আবু তাহের (৫৬) ও তার ছেলে কামাল হোসেন (২৩)।

পুলিশ সুপার জানান, গত ৩১ মার্চ রাত আনুমানিক ৮টার দিকে পোরশা থানার সরাইগাছী-খাট্টাপাড়া সড়কের ফকিরের মোড় সংলগ্ন একটি ব্রিজের ওপর রশি টানিয়ে সড়ক অবরোধ করে ডাকাতরা। এ সময় মোটরসাইকেলে করে যাওয়া তিনজন আরোহী ডাকাতদের কবলে পড়েন। কিছুক্ষণ পর আরও একটি মোটরসাইকেলে থাকা তিনজন আরোহীকেও একইভাবে জিম্মি করা হয়। পরে তাদের পাশের একটি আমবাগানে নিয়ে হাত-পা বেঁধে ফেলে রাখা হয়।

ডাকাতরা ভুক্তভোগীদের কাছ থেকে নগদ ৬০ হাজার টাকা, একটি স্মার্টফোন, তিনটি বাটন ফোন এবং ১২৫ সিসির দুটি ডিসকভার মোটরসাইকেল লুট করে নিয়ে যায়।

ঘটনার পর ভুক্তভোগীরা থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে মাত্র ১৪ ঘণ্টার মধ্যে ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করে এবং প্রযুক্তির সহায়তায় ২৪ ঘণ্টার মধ্যে বগুড়া, গাইবান্ধা, জয়পুরহাট ও নওগাঁ জেলার বিভিন্ন স্থান থেকে ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করে। একই সঙ্গে লুণ্ঠিত মালামাল ও ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তিনি সড়কপথে চলাচলের সময় জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান এবং নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াতে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

উল্লেখ, পোরশা উপজেলার এই সড়কে ইতিপূর্বে একাধিকবার ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা একই কায়দায় একই রাতে ৩-৪স্থানে ডাকাতি করে। এছাড়াও ওই উপজেলায় একাধিকবার ডাকাতির ঘটনা ঘটেছে। তবে ইতিমধ্যে বেশ কয়েকজন ডাকাতকে গ্রেপ্তারও করা হয়েছে জেলা পুলিশের উর্ধ্বতন এই কর্মকর্তার নির্দেশে।

এমএসএম / এমএসএম

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে বর্ণাঢ্য র‌্যালি ও সভা

বরিশালে আন্তর্জাতিক মানের তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

কাশিয়ানীতে সাবেক ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

ব্রাহ্মণবাড়িয়ায় জন্মাষ্টমীর পরামর্শ সভা ডাকাকে কেন্দ্র করে ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তীর নেতৃত্বে গৌর সাহার বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত: শৃঙ্খলা পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিংয়ের ওপর জোর

শালিখায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

ক্ষেতলালে ৩ দিনব্যাপী জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

চন্দনাইশে উৎসাহ-উদ্দীপনায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

মেহেরপুরে বিএটিবির আউটসোর্সিং কর্মীদের মানববন্ধন ও বিক্ষোভ

বারহাট্টায় নানা আয়োজনে জাতীয় মৎস পক্ষ- ২০২৬ পালিত

গলাচিপায় অস্তিত্ব হারানো খাল উদ্ধারের উদ্যোগ

টুঙ্গিপাড়ায় মৎস্য পক্ষ, অবৈধ জাল বন্ধের আহ্বান এমপি জিলানীর

ফেনীতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে শিক্ষা উপকরণ ও নগদ অর্থ বিতরণ