ঢাকা শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

কুতুবদিয়ায় মুজিববর্ষের আশ্রয়ণ প্রকল্পের ঘর বিত্তশালীদের দখলে


কুতুবদিয়া প্রতিনিধি photo কুতুবদিয়া প্রতিনিধি
প্রকাশিত: ৪-৪-২০২৬ দুপুর ১২:১২

‎কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দ ও ব্যবহারে ব্যাপক অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সরেজমিনে দেখা গেছে, প্রকৃত উপকারভোগীদের একটি অংশ বঞ্চিত হলেও বিত্তবান ও ভূমির মালিকদের দখলে রয়েছে বেশিরভাগ ঘর। কিছু ঘর ভাড়া দেওয়া হয়েছে, আবার কিছু ঘর পড়ে আছে তালাবদ্ধ বা পরিত্যক্ত অবস্থায়।

‎উপজেলার বড়ঘোপ ইউনিয়নের মিয়ারঘোনা এলাকায় নির্মিত ২২টি ঘরের মধ্যে বর্তমানে মাত্র ৯-১০টি পরিবার বসবাস করছে। বাকি ঘরগুলোর কিছু ফাঁকা, বাকিগুলো ভাড়াটিয়াদের দখলে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, কিছু ঘর মাসিক অল্প টাকায় ভাড়া দেওয়া হয়েছে। এমনকি কয়েকটি ঘর মৌখিকভাবে বিক্রির ঘটনাও ঘটেছে বলে জানিয়েছেন তারা।

‎অনুসন্ধানে দেখা যায়, মিয়ার ঘোনা আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলোতে বসবাসরতদের মধ্যে রয়েছেন শাহেনা বেগম, শাফিয়া বেগম, আবদুল মালেক, মনোয়ারা বেগম, আবু শামা, মরিয়ম, মীর কাশেম, গোলাম কুদ্দুছ, রিফা আক্তার ও রহিমা বেগম।

‎একই ইউনিয়নের মিয়াজিরপাড়া এলাকাতেও অনুরূপ চিত্র দেখা গেছে। স্থানীয় ইউপি সদস্য আজিজুল হাকিম জানান, বরাদ্দ পাওয়া অধিকাংশ পরিবারই প্রকৃত ভূমিহীন নয়; তারা নিজ নিজ বাড়িতে বসবাস করায় আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো ফাঁকা পড়ে আছে বা ভাড়াটিয়ারা ব্যবহার করছে। স্থানীয়রা জানান, প্রকৃত ভূমিহীনদের অনেকেই ঘর পাননি।

‎অভিযোগ রয়েছে, স্থানীয় রাজনৈতিক প্রভাব ও অনৈতিক সুবিধার মাধ্যমে অনেক বিত্তবান ব্যক্তি আশ্রয়ণ প্রকল্পের ঘর পেয়েছেন। এমনকি দোতলা বাড়ির মালিকও এ প্রকল্পের ঘর পেয়েছেন বলে জানা গেছে।

‎স্থানীয় বাসিন্দা তমিজ উদ্দিন বলেন, “যাচাই-বাছাই ছাড়াই দলীয় প্রভাবে সচ্ছল ব্যক্তিদের ঘর দেওয়া হয়েছে। ফলে প্রকৃত গৃহহীনরা বঞ্চিত হয়েছেন।”

‎উত্তর ধুরুং ইউনিয়নের মনু সিকদারপাড়া এলাকায় নির্মিত ৬টি ঘরের মধ্যে অন্তত ৩টি তালাবদ্ধ অবস্থায় রয়েছে। অভিযোগ রয়েছে, এসব ফাঁকা ঘর সন্ধ্যার পর মাদক সেবন, জুয়া ও অসামাজিক কর্মকাণ্ডের আস্তানায় পরিণত হচ্ছে।

‎স্থানীয়রা জানান, “রাত হলেই এসব ঘরে জুয়া ও মদের আসর বসে। বাইরে থেকে বখাটেরা এসে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ায়। বিষয়টি একাধিকবার প্রশাসনকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।”

‎কিছু ক্ষেত্রে উপকারভোগীরা ঘর ভাড়া দিয়েছেন কিংবা মৌখিকভাবে বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বড়ঘোপ এলাকার একটি ঘর প্রায় ২ লাখ ৩০ হাজার টাকায় বিক্রির কথাও স্থানীয়দের মুখে শোনা গেছে।

‎সেখানে বসবাসরত এক নারী জানান, প্রকৃত মালিক নিজ বাড়িতে পাকা ঘর নির্মাণ করায় তাকে আশ্রয়ণ প্রকল্পের ঘরে থাকতে দেওয়া হয়েছে।

‎এদিকে আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলোতে বসবাসরত বাসিন্দারা জানিয়েছেন, সুপেয় পানির তীব্র সংকট ও পর্যাপ্ত পানি সরবরাহ ব্যবস্থা না থাকায় দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

‎কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবদুর রহমান বলেন, “আশ্রয়ণ প্রকল্পের ঘর ভাড়া দেওয়া বা হস্তান্তরের কোনো সুযোগ নেই। ইতোমধ্যে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে যারা নিয়ম ভঙ্গ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

‎উল্লেখ্য, কুতুবদিয়া উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে মোট ১৮৪টি ঘর নির্মাণ করা হয়েছে। বিভিন্ন পর্যায়ে এসব ঘর ভূমিহীন ও গৃহহীনদের মাঝে হস্তান্তর করা হয়। তবে মাঠপর্যায়ের চিত্রে দেখা যাচ্ছে, প্রকল্পের একটি বড় অংশ উদ্দেশ্য অনুযায়ী ব্যবহৃত হচ্ছে না।

‎স্থানীয়দের দাবি, অনিয়মের মাধ্যমে বরাদ্দ পাওয়া ঘরগুলো পুনরায় যাচাই-বাছাই করে প্রকৃত ভূমিহীন, গৃহহীন, প্রতিবন্ধী ও অসহায়দের মাঝে হস্তান্তর করতে হবে। পাশাপাশি ফাঁকা ঘরগুলো দ্রুত পুনর্বাসনের আওতায় এনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখারও আহ্বান জানিয়েছেন তারা।

এমএসএম / এমএসএম

অবৈধ মজুতবিরোধী অভিযান: ১,৬০০ লিটার ডিজেল জব্দ

মোহনগঞ্জে পায়ে ধাক্কা লাগায় ভাতিজাকে গলা কেটে হত্যা করল চাচি

হাতিয়ার মানুষের পথ চলা সহজ করতে সরেজমিনে দেখতে এসেছি: প্রতিমন্ত্রী রাজীব আহসান

কুষ্টিয়ায় ১৮ ঘণ্টার ব্যবধানে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

নেত্রকোনায় রেলের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে হুমকি, প্রাচীর ভেঙে অবৈধভাবে গাড়ি পার্কিং প্রভাবশালী মহলের

তেঁতুলিয়া সীমান্ত এলাকা থেকে ডিজেল উদ্ধার

রায়গঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ কার্যক্রম শুরু

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় কালিয়ার ছেলে পাপ্পু

হিলিতে ধর্ষণের অভিযোগে প্রাণীসম্পদ কর্মকর্তা আটক

মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ

গণমাধ্যমকর্মীদের নির্যাতনের তালিকা তৈরি করা হচ্ছে: পাবনায় তথ্যমন্ত্রী

চট্টগ্রামে এসএসসি পরীক্ষা কেন্দ্রের পাশেই ২ খেলার মাঠে মাসব্যাপী বাণিজ্য মেলা

মনপুরা: চলচ্চিত্রের জনপ্রিয়তা থেকে পর্যটনের নতুন দিগন্ত