ঢাকা বৃহষ্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

মনপুরা: চলচ্চিত্রের জনপ্রিয়তা থেকে পর্যটনের নতুন দিগন্ত


মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা photo মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা
প্রকাশিত: ৪-৪-২০২৬ দুপুর ১২:১৩

ভোলার মনপুরা একসময় ছিল দেশের এক প্রত্যন্ত ও তুলনামূলকভাবে অচেনা দ্বীপ। কিন্তু একটি সিনেমা বদলে দেয় পুরো চিত্র। মনপুরা সিনেমা মুক্তির পর থেকেই এই দ্বীপটি পায় দেশব্যাপী পরিচিতি, বাড়তে থাকে পর্যটকদের আগ্রহ, আর নতুন করে আলোচনায় আসে মনপুরার প্রকৃতি, মানুষ ও সম্ভাবনা।

সিনেমায় মনপুরাকে দেখানো হয়েছে এক নির্মল, নির্জন আর ভালোবাসায় ভরা স্বপ্নের জায়গা হিসেবে। নদীর পাড়, কাশবন, নৌকা আর সরল মানুষের জীবন-সবকিছুই দর্শকদের মনে এক আবেগঘন অনুভূতি তৈরি করে।
তবে বাস্তবের মনপুরা কিছুটা ভিন্ন। এখানকার মানুষ এখনো সংগ্রাম করে বিদ্যুৎ, যোগাযোগ ব্যবস্থা, চিকিৎসা ও মৌলিক সেবার সীমাবদ্ধতা নিয়ে। প্রকৃতির সৌন্দর্য যেমন আছে, তেমনি আছে জীবিকার কঠিন বাস্তবতাও।

পরিচিতির নতুন দিগন্ত মনপুরা সিনেমা মুক্তির পর থেকেই মনপুরা দ্বীপের নাম ছড়িয়ে পড়ে সারা দেশে। আগে যেখানে খুব কম মানুষ এই দ্বীপের নাম জানতো, এখন তা পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় গন্তব্য।

স্থানীয়দের মতে,“সিনেমা হওয়ার পর থেকেই বাইরের মানুষ বেশি আসতে শুরু করেছে। বিশেষ করে তরুণরা ঘুরতে আসে মনপুরায়।”

সিনেমার জনপ্রিয়তা কাজে লাগিয়ে মনপুরায় ধীরে ধীরে গড়ে উঠছে পর্যটন সম্ভাবনা। স্থানীয় পর্যায়ে কিছু হোটেল, গেস্টহাউস ও ট্রলার সার্ভিস চালু হয়েছে। অনেকেই জীবিকার নতুন পথ হিসেবে পর্যটনকেই বেছে নিচ্ছেন।
তবে এখনো পর্যাপ্ত অবকাঠামো না থাকায় সম্ভাবনার পুরোটা কাজে লাগানো যাচ্ছে না। সঠিক পরিকল্পনা ও বিনিয়োগ হলে মনপুরা হতে পারে দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র-এমনটাই মনে করছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা আবদুল বারী বলেন,“সরকার যদি একটু নজর দেয়, তাহলে মনপুরা কক্সবাজারের মতো বড় পর্যটন স্পট হতে পারে।”

সিনেমার পর্দায় যে মনপুরা দর্শকদের হৃদয় ছুঁয়েছে, বাস্তবের মনপুরাও তেমনি সম্ভাবনায় ভরপুর। মনপুরা শুধু একটি সিনেমা নয় এটি হয়ে উঠেছে একটি দ্বীপের পরিচিতি বদলে দেওয়ার গল্প। এখন প্রয়োজন সঠিক উদ্যোগ, যাতে এই সম্ভাবনা বাস্তবে রূপ নেয় এবং মনপুরা হয়ে ওঠে দেশের গর্ব।

এমএসএম / এমএসএম

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন /বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

রৌমারীতে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু

ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে ৪০০ শিক্ষার্থীর মধ্যে ডিম বিতরণ

হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা, চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি

যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা

মেঘনায় নৌ-পুলিশ ও জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত

যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা

ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, উঠে এল একাত্তরের যুদ্ধদিনের কথা

উলিপুর মডেল মসজিদে বয়স্কদের কুরআন শিক্ষা কার্যক্রম চালু

কুড়িগ্রাম পরিবার পরিকল্পনার ডিডি মোজাম্মেল হকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও হয়রানির গুরুতর অভিযোগ

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ক্লোন করে ভুয়া নিয়োগ: মূলহোতা আব্দুস সালাম গ্রেফতার

চাঁদপুরে ১০ বছর বয়সেই কুরআনের হিফজ সম্পন্ন করল আশ্রাফ