গণমাধ্যমকর্মীদের নির্যাতনের তালিকা তৈরি করা হচ্ছে: পাবনায় তথ্যমন্ত্রী
গণমাধ্যমের দায়িত্বশীল স্বাধীনতা নিশ্চিত করতে সকল অংশীদারদের সঙ্গে আলোচনা শুরু করা হয়েছে। এছাড়াও ফ্যাসিবাদের আমলে গণমাধ্যমকর্মীদের নির্যাতনের তালিকা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় পাবনা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে আট দিন ব্যাপী বইমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, আমরা গণমাধ্যমকে সর্বোচ্চ দায়িত্বশীল স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছি। আমাদের সরকারের বয়স মাত্র দেড় মাস। আমরা আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী গণমাধ্যমের সর্বোচ্চ দায়িত্বশীল স্বাধীনতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল অংশীদারদের সঙ্গে আলোচনা শুরু করেছি। আমরা আশাবাদী সকলের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা আমাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারবো।
মন্ত্রী আরও বলেন, গণমাধ্যমের ওপর নির্যাতনের যে ইতিহাস তা ফ্যাসিবাদের কর্মকাণ্ডের অঙ্গ। আমরা গণতান্ত্রিক আন্দোলন করে ফ্যাসিবাদকে উৎখাত করেছি। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইলে গণমাধ্যমের অধিকার এবং স্বাধীনতা যারা চর্চা করেছেন সেই গণমাধ্যম কর্মীদের নির্যাতনের যে অপরাধ তা আমরা তামাদি হতে দিবো না। এই অপরাধকে চিহ্নিত করতে আমরা সাংবাদিক প্রতিনিধিদের সাথে নিয়ে ইতোমধ্যেই তালিকা তৈরি করার উদ্যোগ নিয়েছি।
পাবনা জেলা জাসাসের আহ্বায়ক ও প্রধানমন্ত্রীর আলোকচিত্রিক খালেদ হোসেন পরাগের সভাপতিত্বে এবং পাবনা বইমেলা উদযাপন পরিষদের সদস্য সচিব ডাঃ আহমেদ মোস্তফা নোমানের পরিচালনায় আরও বক্তব্য দেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, অ্যাডভোকেট মাসুদ খন্দকার প্রমুখ।
এর আগে বিকেলে পাবনা জিলা স্কুল চত্বরে ইয়াং জার্নালিস্ট ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন বলেছেন, সাইবার জগৎ, সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল প্ল্যাটর্ফমগুলো গণমাধ্যম জগতে আসার পর তথ্যের সংজ্ঞায় আমূল পরিবর্তন এসেছে। কিন্তু এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে যুগোপযোগী আইন-কানুন ও কাঠামো তৈরি করা হয়নি।
তথ্যমন্ত্রী বলেন, একদিকে যেমন তথ্যের প্রবাহ নিশ্চিত করতে গণমাধ্যমের স্বাধীনতা প্রয়াজন, তেমনি অপতথ্যের হাত থেকে জনগণকে রক্ষা করতে নির্দিষ্ট রেগুলেশন এবং দায়িত্বশীলতার সীমানা নির্ধারণ করা জরুরি।
তিনি বলেন, বর্তমান সময়ের তথ্যের চ্যালেঞ্জ মোকাবিলায় তথ্য মন্ত্রণালয়ের পুরোনো কাঠামোকে আমূল পরিবর্তন করা প্রয়োজন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীও এই ডিজিটাল পরিবর্তনের বিষয়ে পূর্ণ অবগত আছেন। খুব দ্রুতই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে সময়ের সঙ্গে সংগতিপূর্ণ এবং যুগোপযোগী পরিবর্তন আনা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন পাবনা সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা জেলা বিএপির সদস্য সচিব এড. মাসুদ খন্দকার, প্রধানমন্ত্রীর আলোকচিত্রী ও পাবনা জাসাসের আহ্বায়ক খালেদ আহমেদ পরাগ, পাবনা জিলা স্কুলের প্রধান শিক্ষক আখতারুজ্জামান, পাবনা ইয়াং জার্নালিস্ট ফোরামের সভাপতি তারেক খান ও সাধারণ সম্পাদক রনি ইমরান প্রমুখ।
পরে রাতে পাবনা প্রেসক্লাবের ভিআইপি অডিটরিয়ামে মন্ত্রী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সভায় মিলিত হন। প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামানের সভাপতিত্বে ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেলের পরিচালনায় মন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সেগুলো সমস্যা সমাধানের আশ্বাস দেন। এসময় প্রেসক্লাবের বর্তমান ও সাবেক সভাপতি-সম্পাদকসহ গণমাধ্যম কর্মীরা বক্তব্য রাখেন। সভার শুরুতে প্রেসক্লাব সম্পাদক জহুরুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন।
এমএসএম / এমএসএম
অবৈধ মজুতবিরোধী অভিযান: ১,৬০০ লিটার ডিজেল জব্দ
মোহনগঞ্জে পায়ে ধাক্কা লাগায় ভাতিজাকে গলা কেটে হত্যা করল চাচি
হাতিয়ার মানুষের পথ চলা সহজ করতে সরেজমিনে দেখতে এসেছি: প্রতিমন্ত্রী রাজীব আহসান
কুষ্টিয়ায় ১৮ ঘণ্টার ব্যবধানে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু
নেত্রকোনায় রেলের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে হুমকি, প্রাচীর ভেঙে অবৈধভাবে গাড়ি পার্কিং প্রভাবশালী মহলের
তেঁতুলিয়া সীমান্ত এলাকা থেকে ডিজেল উদ্ধার
রায়গঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ কার্যক্রম শুরু
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় কালিয়ার ছেলে পাপ্পু
হিলিতে ধর্ষণের অভিযোগে প্রাণীসম্পদ কর্মকর্তা আটক
মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ
গণমাধ্যমকর্মীদের নির্যাতনের তালিকা তৈরি করা হচ্ছে: পাবনায় তথ্যমন্ত্রী
চট্টগ্রামে এসএসসি পরীক্ষা কেন্দ্রের পাশেই ২ খেলার মাঠে মাসব্যাপী বাণিজ্য মেলা