ঢাকা বৃহষ্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

হিলিতে ধর্ষণের অভিযোগে প্রাণীসম্পদ কর্মকর্তা আটক


ইয়াসির আরাফাত, হাকিমপুর photo ইয়াসির আরাফাত, হাকিমপুর
প্রকাশিত: ৪-৪-২০২৬ দুপুর ১২:২৩
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে হাকিমপুর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ শফিউল ইসলামকে আটক করেছে থানা পুলিশ। ভুক্তভোগী ওই গৃহবধূ হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুরের বাসিন্দা বলে জানা গেছে। 
বিয়ের প্রলোভনে একাধিকবার শারিরীক সম্পর্ক স্থাপন, পূর্বের স্বামীকে তালাক দেওয়ায় বাধ্য করা, একবার বিয়ে করে তালাক দিয়ে পুনরায় বিয়ের প্রলোভনে ধর্ষণ,  ভুক্তভোগী নারীকে গর্ভপাত করানোর জন্য চাপ প্রয়োগে বাধ্য করা সহ বিভিন্ন অভিযোগ উঠেছে ওই প্রাণীসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে। এরই ধারাবাহিকতায় এবং ভুক্তভোগী নারীর অভিযোগের প্রেক্ষিতে  নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা গ্রহন শেষে ০৩ এপ্রিল ২০২৬ শুক্রবার দিবাগত রাতে প্রাণীসম্পদ কর্মকর্তা শফিউল ইসলামকে পুলিশ আটক করে। ভুক্তভোগী ওই নারীকে  মেডিক্যাল  চেকআপের জন্য দিনাজপুর  মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। 
হাকিমপুর থানা সূত্রে জানা যায়,  প্রাণীসম্পদ কর্মকর্তা শফিউল ইসলামকে শনিবার  দিনাজপুর জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন /বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

রৌমারীতে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু

ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে ৪০০ শিক্ষার্থীর মধ্যে ডিম বিতরণ

হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা, চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি

যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা

মেঘনায় নৌ-পুলিশ ও জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত

যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা

ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, উঠে এল একাত্তরের যুদ্ধদিনের কথা

উলিপুর মডেল মসজিদে বয়স্কদের কুরআন শিক্ষা কার্যক্রম চালু

কুড়িগ্রাম পরিবার পরিকল্পনার ডিডি মোজাম্মেল হকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও হয়রানির গুরুতর অভিযোগ

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ক্লোন করে ভুয়া নিয়োগ: মূলহোতা আব্দুস সালাম গ্রেফতার

চাঁদপুরে ১০ বছর বয়সেই কুরআনের হিফজ সম্পন্ন করল আশ্রাফ