ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় কালিয়ার ছেলে পাপ্পু


জিহাদুল ইসলাম, কালিয়া photo জিহাদুল ইসলাম, কালিয়া
প্রকাশিত: ৪-৪-২০২৬ দুপুর ১২:৩৫

নড়াইল জেলা ছাত্রদলের নতুন কমিটি গঠনের প্রক্রিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন কালিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সম. রাকিবুজ্জামান পাপ্পু। সাধারণ সম্পাদক পদে তাকে ঘিরে সংগঠনের ভেতরে তৃণমূল পর্যায়ে জোর আলোচনা চলছে।

দলীয় সূত্রে জানা যায়, ১/১১-পরবর্তী সময় থেকে জাতীয়তাবাদী আদর্শের রাজনীতিতে সক্রিয় থেকে পাপ্পু ধারাবাহিকভাবে কেন্দ্রীয় কর্মসূচি পালন করে আসছেন। সংগঠনকে তৃণমূল থেকে শক্তিশালী করতে তার ভূমিকা ইতোমধ্যে নেতাকর্মীদের নজর কেড়েছে।

২০১৮ সালের ১৩ জুন কেন্দ্রীয় ঘোষিত পনের সদস্য বিশিষ্ট কমিটিতে তিনি কারাবন্দী অবস্থায় যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পান। এছাড়া কালিয়া পৌর ছাত্রদলের ২নং ওয়ার্ডের সাবেক ১নং সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তার বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। দলীয় নেতাকর্মীদের দাবি, ১০ ডিসেম্বর কেন্দ্রিক কর্মসূচিতে নড়াইল জেলায় ছাত্রদলের একমাত্র কর্মী হিসেবে তিনি মামলার আসামি হয়ে কারাবরণ করেন। পাশাপাশি ২৮ অক্টোবরের কর্মসূচিকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় জেলা পর্যায়ে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া ইউনিট পর্যায়ে একমাত্র আসামি হিসেবেও তার নাম উঠে আসে।

এ পর্যন্ত দুইবার গ্রেফতার হয়ে মোট ১৯৫ দিন কারাবরণ করেছেন পাপ্পু। কারাগারে অবস্থানকালে বাবার সঙ্গে একই সময়ে হাতকড়া পরিয়ে রাখার ঘটনাও স্থানীয় রাজনীতিতে আলোচনায় আসে। একই সঙ্গে সাতবার নির্যাতনের শিকার হয়েছেন বলেও জানা গেছে। ফেরারি অবস্থাতেও হরতাল, অবরোধ ও লিফলেট বিতরণসহ বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ছিলেন তিনি।

তার বাবা কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। আন্দোলন-সংগ্রামের সময় পিতা-পুত্র একসঙ্গে কারাবরণ করেছেন বলেও দলীয় সূত্রে জানা যায়।

জেলা ছাত্রদলের নতুন কমিটি নিয়ে চূড়ান্ত ঘোষণা এখনো আসেনি। তবে ত্যাগ, অভিজ্ঞতা ও তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পৃক্ততার কারণে সাধারণ সম্পাদক পদে পাপ্পু একজন শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন বলে জানা গেছে।

এমএসএম / এমএসএম

দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩

হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’

রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত

বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন

প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার

কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস

নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন

সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান

পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি

বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার

সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন