ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

তেঁতুলিয়া সীমান্ত এলাকা থেকে ডিজেল উদ্ধার


তেঁতুলিয়া প্রতিনিধি  photo তেঁতুলিয়া প্রতিনিধি
প্রকাশিত: ৪-৪-২০২৬ দুপুর ১২:৩৯

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা থেকে ডিজেল উদ্ধার করেছে বিজিবি।

শনিবার (৪ এপ্রিল) সকালে বিষয়টি  নিশ্চিত করেন পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস। এর আগে শুক্রবার (৩ এপ্রিল) রাতে উপজেলার ভজনপুর ইউনিয়নের ভূতিপুকুর সীমান্ত এলাকা থেকে মালিক বিহীন ভাবে ২ জারিকেন ডিজেল উদ্ধার করেছে বিজিবি।

জানা গেছে, জব্দকৃত ডিজিলের সর্বমোট সিজার মূল্য ৪ হাজার ১২০ টাকা। 

বিজিবি জানায়, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকাগুলোতে সতর্ক অবস্থানে থাকার পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এদিকে বাংলাদেশে জ্বালানি তেল নিয়ে চলমান অবস্থায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিশেষ অভিযানে ভূতিপুকুর বিওপির টহলদল সীমান্ত পিলার ৭৩৮/১০-এস থেকে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভূতিপুকুর এলাকায় দুই জারিকেনে প্রায় ৩০ লিটার ডিজেল মালিক বিহীন অবস্থায় উদ্ধার করে।

লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস আরো বলেন, বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় সীমান্ত এলাকা দিয়ে জ্বালানী তেল পাচার রোধে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।  নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে সীমান্ত এলাকায় বিজিবির টহল কার্যক্রম জোরদার এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে জ্বালানী তেল পাচার রোধে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। বিজিবি দেশের জ্বালানি সম্পদ সুরক্ষা ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে বলেও জানান তিনি।

এ বিষয়ে আইনি ব্যবস্থা চলমান রয়েছে বলেও জানায় বিজিবি।

এমএসএম / এমএসএম

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক

গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ

নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে শিশু নিখোঁজ