ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

হাতিয়ার মানুষের পথ চলা সহজ করতে সরেজমিনে দেখতে এসেছি: প্রতিমন্ত্রী রাজীব আহসান


হাতিয়া সংবাদদাতা photo হাতিয়া সংবাদদাতা
প্রকাশিত: ৪-৪-২০২৬ দুপুর ১২:৫৯

আমরা স্ব উদ্যোগে সরেজমিনে এসেছি সকল মতের মানুষের স্বার্থে, দলমত নির্বিশেষে সকলের উন্নয়নের কথা বিবেচনা করে- বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান। 

শনিবার(৪ এপ্রিল) বেলা ১১টার সময় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া নলচিরা নৌঘাট পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়নে এবং মানুষের নিরাপদ যাতায়াতের লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। যার ফলস্রুতিতে আমরা নিজ দায়িত্ব থেকে হাতিয়ার মানুষের পথ চলা সহজ করতে সমস্যাসমূহ সরেজমিনে দেখতে আসেছি। 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, হাতিয়ার দু'পাশের ফেরি ঘাট আরো প্রশস্ত করা হবে এবং ঈদুল আজহার আগে আরেকটা ফেরি যুক্ত করার জন্য চেষ্টা করছি। নদীর নাব্যতা স্বাভাবিক রাখার ব্যাপারে কাজ চলমান আছে। ফেরির র‍্যাম্প টেকসই করার জন্য দুই পাশের রিভার ব্যাংক স্থায়ী করনে পানি উন্নয়ন বোর্ডের সাথে সমন্বিত ভাবে কাজ করে যাচ্ছি। 
এছাড়া মন্ত্রণালয়ের আরো কিছু সুন্দর পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি। 

এসময়, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী, প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও স্থানীয় শতশত উপকারভোগী মানুষ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২