ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

অবৈধ মজুতবিরোধী অভিযান: ১,৬০০ লিটার ডিজেল জব্দ


রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল) photo রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল)
প্রকাশিত: ৪-৪-২০২৬ দুপুর ১:১৯

মৌলভীবাজারের কমলগঞ্জে অবৈধভাবে জ্বালানি তেল মজুতের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) রাত সাড়ে ১১টায় উপজেলার আলীনগর ইউনিয়নের চিতলিয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

সূত্রে জানাযায়, আলীনগর ইউনিয়নের চিতলিয়া বাজারে অবস্থিত ‘হিরন এন্টারপ্রাইজ’-এর মালিক হিরন মিয়া দীর্ঘদিন ধরে আইন অমান্য করে অবৈধভাবে বিপুল পরিমাণ ডিজেল মজুত করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের নেতৃত্বে শুক্রবার রাতে সেখানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে প্রতিষ্ঠানটির ভেতর থেকে আটটি ড্রামে সংরক্ষিত প্রায় ১,৬০০ লিটার ডিজেল জব্দ করা হয়। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জব্দকৃত তেল সরকারি নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে সাধারণ মানুষের কাছে ন্যায্যমূল্যে বিক্রি করা হবে।অভিযান চলাকালে হিরন মিয়া ও তার ছেলে জুয়েল মিয়া পলাতক থাকায় তাদের তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি। তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, 'অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মুনাফা অর্জনের কোনো সুযোগ নেই। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে'

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক