ঢাকা মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

মান্দায় পাটবীজ বিতরণ ও শুভ উদ্বোধন


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ৪-৪-২০২৬ দুপুর ২:৭

নওগাঁর মান্দায় “উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (২য় সংশোধিত)” শীর্ষক প্রকল্পের আওতায় পাট উৎপাদনকারী চাষীদের মাঝে বিনামূল্যে পাটবীজ বিতরণ ও শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) বেলা ১২টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত পাটচাষীদের মাঝে এসব পাটবীজ বিনামূল্যে বিতরণ করা হয়।
 উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু।
 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সীমা কর্মকার এবং মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলমসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।
এবারে বিজেআরআই-৮, বিজেআরআই সবুজ সোনা-৯ এবং জেআরও-৫২৪ জাতের পাটবীজ ২ হাজার ৫শত জন চাষীদের মাঝে বিতরণ করা হয়।
এছাড়াও একই সময়ে উপজেলা কৃষি অধিদপ্তর ও কৃষি সম্প্রসারণ মন্ত্রণালয়ের উদ্যোগে বিভিন্ন ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। মাননীয় সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু উপস্থিত থেকে এসব সার ও বীজ বিতরণের শুভ উদ্বোধন করেন।

উল্লেখ্য এবারে উফসী আউশ ধান ১১ হাজার ৫শত জন, পাট ১শত ৫০ জন, গ্রীষ্মকালীন তিল ৭০ জন এবং গ্রীষ্মকালীন মুগ ডাল ৪০ জন কৃষকের মাঝে বিতরণ করা হয়।

অনুষ্ঠানের আয়োজকেরা জানান, উন্নত জাতের বীজ ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পাটসহ অন্যান্য ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে, যা কৃষকদের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারীতে জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক-১

সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা

নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন

বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত

অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন

মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন

শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত