ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

জলবায়ু পরিবর্তন সহনীয় রাখতে চট্টগ্রামের ডিসির প্রশংসনীয় উদ্যোগ


সীতাকুণ্ড প্রতিনিধি photo সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশিত: ৪-৪-২০২৬ দুপুর ২:৪১

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। এ লক্ষ্যে ডিসি পার্কে ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা।

শনিবার (৪ মার্চ) দুপুরে আয়োজিত এ কর্মসূচিতে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ অংশ নেন।

বৃক্ষরোপণ শেষে উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। 

তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের যে লক্ষ্য নির্ধারণ করেছেন, এই ১০ হাজার গাছ লাগানোর কর্মসূচি সেই বৃহৎ লক্ষ্য বাস্তবায়নের একটি অংশ হিসেবে কাজ করবে।

তিনি বলেন, একটি গাছ যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা করে, তেমনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

জাহিদুল ইসলাম মিঞা বলেন, এই কর্মসূচির মাধ্যমে শুধু গাছ লাগানোই নয়, বরং সাধারণ মানুষের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধির বার্তাও পৌঁছে দেওয়া হচ্ছে। একই সাথে ডিসি পার্ককে একটি পরিবেশবান্ধব পর্যটন কেন্দ্রে রূপান্তরের লক্ষ্য নিয়ে কাজ করছে জেলা প্রশাসন। 

সীতাকুণ্ডে বালু উত্তোলনের বিষয়ে সাংবাদিকদের 
 এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সীতাকুণ্ডে বালু উত্তলনের বিষয়ে আমাদের নজরে রয়েছে। ইতিমধ্যে বেশ কিছু অভিযান করে জরিমানা করা হয়েছে । কে বা কারা এসব কাজের সাথে জড়িত  তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কথাও বলেন তিনি। 

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার ফখরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন,সীতাকুণ্ড প্রেস ক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম ও সদস্য সচিব সোলাইমান মেহেদী। 

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ