পাঁচবিবিতে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল করা মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ক্রেষ্ট ও উপবৃত্তি প্রদান করা হয়। হীড বাংলাদেশ এনজিওর বিরামপুর আঞ্চলের পাঁচবিবি শাখার উদ্যোগে উপজেলার ৭৯'জন মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষা সহায়তা প্রদান করা হয়।
৪ এপ্রিল শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ গুলো বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সেলিম আহমেদ।
সংস্থার বিরামপুর অঞ্চলের ব্যবস্থাপক বিমল কুমার সরকারের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ জহুরুল ইসলাম, ধরঞ্জী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সফিকুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক মোঃ চৌধুরী খাইরুজ্জামান ও বন্ধন এনজিওর নির্বাহী পরিচালক মোঃ শফিকুল আলম চৌধুরী বিপ্লব সহ মেধাবী শিক্ষার্থী ও অভিভাবকগণ।
হীড বাংলাদেশ পাঁচবিবি শাখা ব্যবস্থাপক আব্দুল মান্নান বলেন, গত ২০২৫ শিক্ষাবর্ষে এ উপজেলা থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্তদের ৫' হাজার ও জিপিএ ফোর প্রাপ্তদের ৪'হাজার করে শিক্ষা উপবৃত্তির নগদ টাকা ও সংবর্ধনা ক্রেষ্ট প্রদান করা হয়। তিনি আরো বলেন মোট ৭৯'জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ৩'লক্ষ্য ৪২'হাজার টাকা বিতরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied