গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি পদে প্রার্থী মাই টিভির আরিফুল হক আরিফ
গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে ঘিরে সাংবাদিকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বাড়ছে। সভাপতি পদে প্রার্থী হয়েছেন মাই টিভির গোপালগঞ্জ জেলা প্রতিনিধি আরিফুল হক আরিফ। দীর্ঘদিন ধরে টেলিভিশন সাংবাদিকতায় সক্রিয় আরিফুল হক আরিফ পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের জন্য পরিচিত। তিনি সাংবাদিকদের বিভিন্ন ইস্যুতে সচেতন ভূমিকা পালন করে স্থানীয় মহলে আস্থা অর্জন করেছেন। প্রার্থী হওয়ার বিষয়ে আরিফুল হক আরিফ বলেন, সাংবাদিকদের পেশাগত অধিকার নিশ্চিত করা, পারস্পরিক ঐক্য জোরদার করা এবং সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করা আমার লক্ষ্য। তিনি জানান, নির্বাচিত হলে সদস্যদের কল্যাণে বিভিন্ন বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করা হবে। এদিকে নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে প্রচার-প্রচারণা শুরু হয়েছে। সংশ্লিষ্টদের মতে, অভিজ্ঞতা ও গ্রহণযোগ্যতার কারণে সভাপতি পদে আরিফুল হক আরিফও একটি শক্ত অবস্থানে রয়েছেন। একজন সাংবাদিক রাষ্ট্র ও সমাজকে কলুষিত মুক্ত করতে সব সময় কাজ করেন। আমরা সাংবাদিকদের অধিকার আদায়ের পাশাপাশি দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে চাই।
এমএসএম / এমএসএম
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর
দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা
কোনাবাড়ীতে গ্যাস সংকটে ভোগান্তির স্বীকার ৩ শতাধিক পরিবার
কোটা মাদরাসার অধ্যক্ষকে অপসারণের দাবি, মাঠে গ্রামবাসী-অভিভাবকেরা
রায়গঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
মেঘনায় জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান
ধনবাড়ীতে দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্যতিক্রমী হাডুডু খেলা, দর্শকদের ভিড়
আনোয়ারায় বিএনপির সমর্থন পেতে জীবনবৃত্তান্ত জমা দিলেন দিল মোহাম্মদ মঞ্জু
বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নেত্রকোণায় রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত