ঢাকা বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

মাগুরায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গ্রিল ভেঙে চুরি, দেড় লাখ টাকার ক্ষতি


মিজানুর রহমান, মাগুরা photo মিজানুর রহমান, মাগুরা
প্রকাশিত: ৪-৪-২০২৬ দুপুর ৩:১
মাগুরা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের ছোটফালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি চুরির ঘটনা ঘটেছে, এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। 
 
 শনিবার (৩ মার্চ) রাতে একটি চোর চক্র স্কুলের বারান্দার গ্রিল  ভেঙে স্কুলের ভিতরে প্রবেশ করে। পরবর্তীতে অফিস কক্ষের তালা ভেঙে অফিসে প্রবেশ করে ল্যাপটপ ,সাউন্ড বক্স, প্রজেক্টর, প্রজেক্টর স্কিন ও মাউথস বেশকিছু গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে যায়।
 
স্থানীয় সূত্রে জানা গিয়েছে,ডেফুলিয়া ও ছোটফালিয়া গ্রামে মাদকের প্রভাব অতিরিক্ত হারে বিস্তার লাভ করেছে,আর এটি লক্ষ্য করা যাচ্ছে স্কুল পড়ুয়া ছাত্র ও বেকারদের মধ্যে। এলাকাবাসীর ধারণা,মাদক সেবনের টাকা জোগাতেই, তারা চুরি সহ বিভিন্ন কর্মকান্ডের সাথে জড়িয়ে পড়ছে। এ ঘটনা এড়াতে এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।
 
এ ঘটনার তীব্র ক্ষোভ প্রকাশ করে ছোটফালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শরিফ মিয়া বলেন, সকাল সাড়ে ৮ টায় আমি স্কুলে আসি, এসে দেখতে পাই বারান্দার গ্রিল ভাঙ্গা ও অফিস কক্ষের তালা ভাঙা ভিতরে প্রবেশ করে দেখতে পেলাম স্কুলের কাজে ব্যবহৃত ল্যাপটপ ,সাউন্ড বক্স, প্রজেক্টর, প্রজেক্টর স্কিন ও মাউথস বেশকিছু গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে গিয়েছে। তাতে প্রায় দেড় লক্ষ টাকার ক্ষতি হয়েছে।তিমি বলেন, থানায় একটি জিডি করব বলে প্রস্তুতি নিচ্ছি।
 
উল্লেখ্য,এই এলাকাগুলোতে শেষ ৩-৪ মাসে ছোট-বড় ৫-৬ টি চুরির ঘটনা ঘটেছে। কারণ হিসেবে মাদকেই দায়ী করছে এলাকার সচেতন মহল।

এমএসএম / এমএসএম

উলিপুরে বৃদ্ধকে কুপিয়ে হত্যার ৭ ঘণ্টার মধ্যে নাতি গ্রেপ্তার, পুকুর থেকে ছুরি উদ্ধার

দীর্ঘ ৯ বছর পর কুয়াকাটায় বিচ কার্নিভাল: সার্বিক প্রস্তুতি পরিদর্শন করলেন সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন

ধামইরহাটে খাদ্য বান্ধব ডিলার রওশন রেজা বাবুর সংবাদ সম্মেলন

টাঙ্গাইলে অটোভ্যান ছিনতাইয়ে কিশোর হত্যা, মূলহোতাসহ গ্রেপ্তার ২

ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

দাউদকান্দি ও মেঘনায় চাঁদাবাজি-মাদকের সুনির্দিষ্ট তথ্য চেয়ে ড. মারুফ হোসেনের আহ্বান

কোনাবাড়ীতে দুর্গাপূজার ছুটিসহ বিভিন্ন দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

ছয় ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের মায়ের, শেষ আশ্রয় মেয়ের বাড়ি

চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে জমকালো আয়োজনে ‘প্রগতি কাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন

টাঙ্গাইলে গৃহবধূ গণধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন

নেত্রকোণার দুর্গাপুরে‘বৃষ্টিতলা’র উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার- ব্যারিস্টার কায়সার কামাল

‎সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি

কালীগঙ্গায় ট্রলার দুর্ঘটনায় মেয়ের মৃত্যু, নিখোঁজ মা: ঘটনাস্থলে প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুর