ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ছেলের, বাবা গুরুতর আহত


আলআমিন ভূঁইয়া, চাঁদপুর photo আলআমিন ভূঁইয়া, চাঁদপুর
প্রকাশিত: ৪-৪-২০২৬ দুপুর ৩:১৫

চাঁদপুরের ফরিদগঞ্জে সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রাকিব হোসেন (২১) নামে ছেলে নিহত এবং আবুল হাসেম (৬০) নামে বাবা গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৪ এপ্রিল) সকালে চাঁদপুর-লক্ষ্মীপুুর আঞ্চলিক সড়কে ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিব হোসেন পার্শ্ববর্তী লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার নারায়নপুর গ্রামের মিয়াজী বাড়ির আবুল হাসেমের ছেলে এবং চাঁদপুর সরকারি কলেজে অনার্স (সম্মান) প্রথম বর্ষের ছাত্র।

স্থানীয়দের বরাত দিয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ জানায়, দ্রুতগামী অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি খেজুর গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহী দুজনই গুরুতর আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন।

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাকিব হোসেন (২১) মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় তার বাবা আবুল হাসেম চিকিৎসাধীন রয়েছে।

মৃত রাকিবের সাথে কলেজ পড়ুয়া বন্ধু মো. রাসেল হোসেন বলেন, রাকিব হোসেন তার বাবার চোখের চিকিৎসার জন্য ডাক্তার দেখাতে ঢাকার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছেন। পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার পরিবারে শোকের মাতম চলছে।

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক এমদাদুল হক বলেন, রাকিব হোসেনের মরদেহ উদ্ধার ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে দুর্ঘটনার শিকার অটোরিকশা জব্দ করা হয়েছে। অজ্ঞাত সিএনজি চালক পালিয়ে থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমএসএম / এমএসএম

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন

বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬

লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা