ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নগরকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের বেহাল চিত্রে আমি ব্যথিত; পররাষ্ট্র প্রতিমন্ত্রী


নগরকান্দা প্রতিনিধি photo নগরকান্দা প্রতিনিধি
প্রকাশিত: ৪-৪-২০২৬ দুপুর ৩:২৫

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম (এমপি) নিজ নির্বাচনী এলাকা নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে হাসপাতালের সার্বিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, “নগরকান্দা আমার নির্বাচনী এলাকা। আমি আগে বহুবার এখানে রোগী দেখতে এসেছি। তখনও হাসপাতালের অবস্থা করুণ ছিল, এখনও তেমন উন্নতি হয়নি। আজকের পরিস্থিতি দেখে আমি সত্যিই ব্যথিত।”

শনিবার (০৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও জানান, স্বাস্থ্য কমপ্লেক্সটিতে নানা ধরনের সমস্যা বিদ্যমান। প্রয়োজনীয় চিকিৎসক ও জনবলের ঘাটতি রয়েছে, অনেক যন্ত্রপাতি অপ্রতুল কিংবা অকার্যকর অবস্থায় রয়েছে। এমনকি চিকিৎসকদের বসার পর্যাপ্ত ব্যবস্থাও নেই। এসব সমস্যা দ্রুত সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

তিনি বলেন, স্বাস্থ্যখাতের উন্নয়ন সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচির অংশ। নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি কার্যকর ও আধুনিক সেবাকেন্দ্রে পরিণত করতে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল হাসান মোল্যা, পুলিশ সুপার (এসপি) মো. নজরুল ইসলাম, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান এবং নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেছেন, প্রতিমন্ত্রীর এই পরিদর্শনের মাধ্যমে হাসপাতালের দীর্ঘদিনের সমস্যাগুলোর দ্রুত সমাধান হবে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ