ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

হারিয়ে যাওয়া সংস্কৃতি আবার জাগিয়ে তুলতে হবে : ত্রিশালে সংস্কৃতি প্রতিমন্ত্রী


ত্রিশাল প্রতিনিধি  photo ত্রিশাল প্রতিনিধি
প্রকাশিত: ৪-৪-২০২৬ দুপুর ৩:২৮

আমাদের হারিয়ে যাওয়া সংস্কৃতি জাগিয়ে তুলতে হবে। তাঁর জন্য দেশের স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলোতে নিয়মিত সাংস্কৃতি চর্চা করতে হবে। ঐতিহ্যগত ভাবে আমাদের যে ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি আছে তা যদি জাগিয়ে তোলা যায় তবেই দেশ থেকে মাদক ও কিশোর গ্যাং দূর হবে। 

আজ (শনিবার) সকালে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী ২০২৬ উদযাপন এবং ময়মনসিংহ বিভাগে সংস্কৃতির বিকাশে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম (এমপি)  বলেন। 

 এ সময় তিনি আরো বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে জানতে হলে ত্রিশালে আসতে হবে। এবার সরকারিভাবে ত্রিশালে নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এসময় অনুষ্ঠানের মুখ্য আলোচক হিসাবে বক্তব্য রাখেন ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য ডাঃ মাহাবুবুর রহমান লিটন। 

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মীর 
সভাপতিত্বে এসময় অতিথি হিসাবে বক্তব্য রাখেন,
 তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী,  ময়মনসিংহ-১১ আসনের সংসদ সদস্য ফখরুদ্দীন বাচ্চু, ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য অধ্যাপক কামরুল হাসান, ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মাওলানা মাহমুদউল্লাহ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জাহাঙ্গীর আলম, 
 জেলা প্রশাসকবৃন্দ—ময়মনসিংহ, জামালপুর ও নেত্রকোনা, পুলিশ সুপারবৃন্দ, বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী প্রমূখ।

এমএসএম / এমএসএম

‎বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর

মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক

ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম

টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

‎সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা

তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু

বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে

শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের

মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি

মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী

ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার