ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

নাচোলে এডিস মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও


নাসিম, নাচোল photo নাসিম, নাচোল
প্রকাশিত: ৪-৪-২০২৬ দুপুর ৩:৩৮
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশা নিধন অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) সকালে নাচোল মধ্য বাজার এলাকায় সরকারি কর্মসূচির অংশ হিসেবে এই বিশেষ অভিযান চালানো হয়।
 
​নাচোল উপজেলা প্রশাসনের আয়োজনে এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ সুলতানা রাজিয়া। অভিযানে দলমত নির্বিশেষে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন। 
 
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমীর প্রভাষক ইয়াকুব আলী। পৌর নায়েবে আমীর ডাঃ রফিকুল ইসলাম। পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুরুল হোদা।
 
​অভিযান চলাকালে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোছাঃ সুলতানা রাজিয়া বাজারের বিভিন্ন স্থান পরিদর্শন করেন। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই। প্রতিটি পরিবারকে তাদের নিজ নিজ আঙিনা এবং আশপাশ পরিষ্কার রাখার জন্য তিনি উদাত্ত আহ্বান জানান। এছাড়া বাজারে দায়িত্বরত মাছ ও মাংস বিক্রেতাদের স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্ট স্থানে বিক্রি করা এবং বর্জ্য  ফেলার কঠোর নির্দেশনা প্রদান করা হয়।
 
​উপস্থিত নেতৃবৃন্দ এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এবং মশার প্রজনন রোধে এই বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে। অভিযানে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করেন।
 
আগামী সপ্তাহে শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে বলে তিনি জানান।

এমএসএম / এমএসএম

‎সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’

দুই কিডনি নষ্ট, চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন শিশু সাফিয়ার

হাসিনা আসুক, তবে বিশৃঙ্খলা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে’ : নিতাই রায় চৌধুরী

পঞ্চগড়ে আমন ধানে পোকার আক্রমণ, বাড়ছে উৎপাদন খরচ; লোকসানের শঙ্কায় কৃষক

চাঁদপুরে পিকআপভ্যান-ছয় চাকার গাড়ির সংঘর্ষ, তরুণ নিহত

শরণখোলায় গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে এজেন্ট ব্যাংক পরিচালক উধাও

প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড : ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের ৫ শিক্ষার্থী

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১