তাড়াশে সংসদ সদস্য ভিপি আয়নুল হককে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
সিরাজগঞ্জ-৩ আসনের নব নিবার্চিত জাতীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হককে সংবর্ধনা দেয়া হয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, তাড়াশ উপজেলা কমান্ড ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।
শনিবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ হলরুমে মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আজিজুর রহমান আরজুর সভাপতিত্বে ওই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর, স. ম. আফসার আলী, সহ - সভাপতি জয়নুল আবেদীন মাহবুব, সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল, ওসি হাবিবুর রহমান,পৌর বিএনপির আহবায়ক তপন গোস্বামী, সদস্য সচিব আব্দুল বারিক খন্দকার, মুক্তিযোদ্ধা কমান্ডের যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. ইউসুফ খন্দকার, সদস্য সচিব এস এম আব্দুর রাজ্জাকসহ সকল মুক্তিযোদ্ধাগণ।
এ সময় আইনুল হক বলেন, মুক্তিযোদ্ধাগণ জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছি স্বাধীনতা। জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে বীর মুক্তিযোদ্ধাগণ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হয়। স্বাধীন বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ জাতী কখনো ভূলবে না। মুক্তিযোদ্ধারা দেশের গর্বিত সন্তান। আপনাদের অবদান কখনো ভুলবার নয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের সচল রাখতে সকল সুযোগ সুবিধার পথ উন্মুক্ত রাখা হবে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী
ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার
Link Copied