ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

মনোহরগঞ্জে বাড়ছে হামের উপসর্গ -আতঙ্কিত অভিভাবক


আবদুর রহিম, মনোহরগঞ্জ photo আবদুর রহিম, মনোহরগঞ্জ
প্রকাশিত: ৪-৪-২০২৬ দুপুর ৩:৪৩

 কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায়১১ টি ইউনিয়নে হঠাৎ করেই ২/৩ দিন ধরে আশঙ্কাজনক হারে হাম রোগের উপসর্গে আক্রান্ত শিশু রোগীর সংখ্যা বাড়ছে। গত কয়েক দিনে উপজেলার বিভিন্ন ইউনিয়নে শিশু ও কিশোরদের মধ্যে এই রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ আইসোলেশনওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী, শনিবার (৪ এপ্রিল) পর্যন্ত মোট ১৪ জন রোগী হামের উপসর্গ নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন । এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫ জন রোগী চিকিৎসা নিতে এসেছেন, বর্তমানে ১ জন হাসপাতালে ভর্তি আছেন । আক্রান্তদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আক্রান্তদের বড় অংশই শিশু হওয়ায় অভিভাবকরা চরম উদ্বেগের মধ্যে রয়েছেন।চিকিৎসকরা জানিয়েছেন, আক্রান্ত রোগীদের প্রথমে প্রচণ্ড জ্বর, সর্দি ও কাশির লক্ষণ দেখা দিচ্ছে। এর কয়েক দিন পর সারা শরীরে লালচে র‍্যাশ বা গুটি বের হচ্ছে। হাম অত্যন্ত ছোঁয়াচে রোগ হওয়ায় আক্রান্তদের সাধারণ রোগীদের থেকে আলাদা রাখা হচ্ছে। চিকিৎসকরা সার্বক্ষণিক রোগীদের অবস্থা পর্যবেক্ষণ করছেন এবং পর্যাপ্ত ওষুধের ব্যবস্থা নিশ্চিত করেছেন।মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রিয়াংকা চক্রবর্তী বলেন, আতঙ্কিত না হয়ে শিশুদের  উপসর্গ দেখা দেওয়ার সাথে সাথে রোগীকে সুস্থ মানুষদের থেকে আলাদা করে ফেলতে হবে। আক্রান্তরোগীদের প্রচুর পরিমাণে তরল খাবার, ডাবের পানি এবং পুষ্টিকর খাদ্য দিতে হবে। শিশুদের নিয়মিত টিকা নিশ্চিত করার ওপর বিশেষ জোর দেন,  বর্তমান পরিস্থিতিতে জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেন। 

এমএসএম / এমএসএম

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ