ঠাকুরগাঁওয়ের স্বনামধন্য উন্নয়ন সংস্থা ইএসডিও’র ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে বাংলাদেশের স্বনামধন্য উন্নয়ন সংস্থা ইএসডিও’র ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। শুক্রবার সকালে জাতীয় সঙ্গীত, দলীয় সঙ্গীত, উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন এবং প্রতিষ্ঠানিক সজ্জার মধ্য দিয়ে অনুষ্ঠানমালার সূচনা করা হয়।
“তৃণমূল মানুষের সাথে, তৃণমূল মানুষের পাশে” এই ¯েøাগানে সংস্থাটির আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক উন্মোচন, সুস্থ পরিবেশ-সম্পদের সর্বোচ্চ সদ্ব্যবহার-কার্যকর সেবা শীর্ষক দেশের ৫৬টি জেলার ৫৩৭টি অফিসে একযোগে ভাচুয়ালী উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে সংস্থাটির প্রধান কার্যালয়ের জয়নাল আবেদীন মিলনায়তনে ইএসডিও আরোগ্যছোঁয়া স্বাস্থ্যসেবা কর্মসূচির ৪১টি শাখায় আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, পরিচালক (প্রশাসন) ড. সেলিমা আখতার প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে বক্তব্য প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন সংস্থার চেয়ারম্যান মো: সফিকুল ইসলাম, দৈনিক লোকায়ন পত্রিকার সম্পাদক মো: সাকেরুল্লাহসহ সংস্থার বিভিন্ন উর্দ্ধতন কর্মকর্তা, বিভিন্ন প্রকল্পে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও উন্নয়ন কর্মীবৃন্দ।
একই সময়ে জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের পক্ষ থেকে ইএসডিও কর্তৃপক্ষকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। মুঠোফোনে ইএসডিও’র ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামানকে শুভেচ্ছা জানান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলগীর।
বিকেলে এসএডিও এডুকেশন হাব ও এন্টারপ্রাইজ হাবের ভবিষ্যৎ রূপরেখা শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। স্মারনীয় অতীত-উজ্জ্বল
এমএসএম / এমএসএম
রৌমারীতে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু
ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে ৪০০ শিক্ষার্থীর মধ্যে ডিম বিতরণ
হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা, চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
মেঘনায় নৌ-পুলিশ ও জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, উঠে এল একাত্তরের যুদ্ধদিনের কথা
উলিপুর মডেল মসজিদে বয়স্কদের কুরআন শিক্ষা কার্যক্রম চালু
কুড়িগ্রাম পরিবার পরিকল্পনার ডিডি মোজাম্মেল হকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও হয়রানির গুরুতর অভিযোগ
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ক্লোন করে ভুয়া নিয়োগ: মূলহোতা আব্দুস সালাম গ্রেফতার
চাঁদপুরে ১০ বছর বয়সেই কুরআনের হিফজ সম্পন্ন করল আশ্রাফ