ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

অভয়নগরে খাল থেকে অবৈধভাবে মাটি কাটায় ৬০হাজার টাকা জরিমানা


মতিন গাজী, যশোর photo মতিন গাজী, যশোর
প্রকাশিত: ৪-৪-২০২৬ দুপুর ৪:২৫

যশোরের অভয়নগর উপজেলার ১ নম্বর প্রেমবাগ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গদাই খাল এলাকায় বাণিজ্যিক উদ্দেশ্যে অবৈধভাবে মাটি কাটার অপরাধে মশিউর রহমান নামে এক ব্যক্তিকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত মশিউর রহমান বনগ্রাম গ্রামের মৃত গোলাম নবী বিশ্বাসের ছেলে। স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গদাই খাল সংলগ্ন এলাকা থেকে অনুমতি ছাড়াই মাটি কেটে তা বাণিজ্যিকভাবে বিক্রি করা হচ্ছিল। বিষয়টি স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে প্রশাসনের নজরে এলে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ঘটনাস্থলে মাটি কাটার সত্যতা পাওয়া যায় এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় তাকে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালুমাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৭(ক) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় একই আইনের ১৫ ধারায় তাকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু। এ বিষয়ে তিনি আরো জানান, অবৈধভাবে মাটি কাটা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর এবং এতে কৃষিজমি, খাল-বিল ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে। এ ধরনের কর্মকাণ্ড রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ