ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

গোপালগঞ্জ কাশিয়ানি তিন মাদক ব্যাবসায়ী আটক


এম টি রহমান মাহমুদ, স্টাফ রিপোর্টার photo এম টি রহমান মাহমুদ, স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ৪-৪-২০২৬ দুপুর ৪:৩৫
গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন শংকরপাশা এলাকা হতে ১৭৯ বোতল ফেন্সিডিল সাদৃশ্য (WINCEREX) মাদকদ্রব্যসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬।
 
মাদকের বিরুদ্ধে "জিরো টলারেন্স" নীতিতে অটল থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। 
 
এরই ধারাবাহিকতায় র‍্যাব-৬, সিপিসি সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প), গোপালগঞ্জের একটি আভিযানিক দল অদ্য ০৪/০৪/২৬ তারিখ আনুমানিক ১২:৪০ ঘটিকায় গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন মধুমতি সেতু টোল প্লাজা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১, মোঃ হাবিবুর রহমান  বাপ্পি (৩৪) ২,  মোঃ তরিকুল ইসলাম (৪২)  ৩, মোঃ শাহারিয়ার হোসেন (২৫) নামক ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীগন সাতক্ষীরা থেকে ঢাকার দিকে যাচ্ছিল।
এসময় গ্রেফতারকৃত আসামিদের হেফাজত হতে মোট ১৭৯ বোতল ফেন্সিডিল সাদৃশ্য (WINCEREX) উদ্ধার পূর্বক জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু হয়।
 
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য আসামিদেরকে গোপালগঞ্জের কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে। গোপালগঞ্জ জেলাকে মাদক মুক্ত করতে RAB পুলিশসহ  প্রশাসনের পাশাপাশি সকলকে সহযোগিতার জন্যে আশা ব্যাক্ত করেন। আমরা সকলে মিলে সুন্দর একটা বাংলাদেশ গড়বো।

এমএসএম / এমএসএম

বাঘায় এসআরবির অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মাদক উদ্ধার

চৌগাছায় ২০০ বোতল উইনসেরেক্স সিরাপসহ মাদক কারবারি আটক

আশুগঞ্জ সার কারখানা পুলিশ ফাঁড়িতে এসআইয়ের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা

ক্ষেতলালে ১৫ দিনব্যাপী সাঁতার প্রশিক্ষণ সম্পন্ন, ৩৪ শিক্ষার্থী পেল সনদপত্র

মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষক-কর্মচারীদের বিদায় ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

সাভারে শ্রমিকদের তাণ্ডব, সাংবাদিক-পুলিশসহ আহত ১০

সাভারে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র

টঙ্গীতে শিল্পাঞ্চলের নিরাপত্তা ও বিশৃঙ্খলা প্রতিরোধে বিএনপির সতর্ক অবস্থান

জমি লিখে নিয়ে বৃদ্ধ পিতাকে গাছের নিচে ফেলে দিল সন্তানেরা

তাড়াশে লক্ষ টাকার সরকারি গাছ কেটে নিলেন দুই প্রভাবশালী

নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানোন্নয়নে ব্যবস্থাপনা কমিটির সভা

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কাঁঠালবাড়ী ও হলোখানায় জে এফ এগ্রোর উদ্যোগে বীজ ব্যবসায়ী ও কৃষকদের মতবিনিময় সভা