জ্বালানি স্বস্তির আভাস মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে
দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ এক চালান নিয়ে মালয়েশিয়া থেকে একটি বিশাল অয়েল ট্যাংকার এসে পৌঁছেছে চট্টগ্রাম বন্দর-এর বহির্নোঙরে। এতে নতুন করে জ্বালানি সংকট কিছুটা কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
শুক্রবার (৩ এপ্রিল) রাত প্রায় ১০টার দিকে
‘শান গ্যাং ফা জিয়ান’ নামের জাহাজটি বঙ্গোপসাগর-এর কুতুবদিয়া উপকূল সংলগ্ন এলাকায় নোঙর করে। স্থানীয় শিপিং এজেন্ট প্রাইড শিপিং লাইনস বিষয়টি নিশ্চিত করেছে।
প্রতিষ্ঠানটির ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম দৈনিক সকালের সময়কে জানান, জাহাজটিতে ৩৪ হাজার টনেরও বেশি ডিজেল রয়েছে। এর মধ্যে ৫ থেকে ৬ হাজার টন ডিজেল বহির্নোঙরে ছোট জাহাজের মাধ্যমে (লাইটারিং পদ্ধতিতে) খালাস করা হবে। এই প্রক্রিয়ায় অন্তত দুই দফায় ছোট অয়েল ট্যাংকার ব্যবহার করা হতে পারে।
তিনি আরও জানান, সব কার্যক্রম সম্পন্ন হলে রোববারের মধ্যে জাহাজটি পতেঙ্গার ডলফিন জেটিতে ভিড়তে পারে।
এদিকে, সিঙ্গাপুর থেকে আসা আরেকটি জাহাজ ইতোমধ্যে ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে ৬ নম্বর ডলফিন জেটিতে খালাস কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সেটিও রোববারের মধ্যে বন্দর ত্যাগ করবে বলে জানা গেছে।চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম দৈনিক সকালের সময়কে বলেন, চলমান জ্বালানি সংকট মোকাবিলায় তেল ও গ্যাসবাহী জাহাজগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং সুবিধা দেওয়া হচ্ছে।
অন্যদিকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) সূত্র জানিয়েছে, পাইপলাইনে সরবরাহ বজায় রাখার পাশাপাশি নতুন উৎস থেকে তেল আমদানির উদ্যোগ জোরদার করা হয়েছে, যাতে দেশের জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখা যায়।
বিশেষজ্ঞরা মনে করছেন, একাধিক জাহাজে ধারাবাহিকভাবে ডিজেল আমদানি দেশের বিদ্যমান জ্বালানি চাপ কিছুটা কমাতে সহায়ক হবে। তবে দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা নিশ্চিত করতে আমদানির পাশাপাশি মজুদ ব্যবস্থাপনাও আরও শক্তিশালী করা জরুরি।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত