ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

নিখোঁজ শিশু সেই রমজানকে মায়ের কাছে ফিরিয়ে দিল প্রশাসন


মতিন গাজী, যশোর photo মতিন গাজী, যশোর
প্রকাশিত: ৪-৪-২০২৬ বিকাল ৫:১৮
খুলনা থেকে নিখোঁজ হওয়া চার বছর বয়সী শিশু রমজান হাওলাদারকে তার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছে অভয়নগর উপজেলা প্রশাসন। শনিবার (৪ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে শিশুটিকে তার মা মালেকা খাতুনের কাছে হস্তান্তর করা হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় এ মানবিক কাজটি সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজীব, অভয়নগর থানার ওসি (তদন্ত) জাহিদুল ইসলাম, আরএমও ডা. মাহফুজুর রহমান সবুজসহ অন্যান্য কর্মকর্তারা।
জানা যায়, শুক্রবার দুপুরে অভয়নগরের রাজঘাট বাসস্ট্যান্ড এলাকা থেকে স্থানীয় কয়েকজন যুবক শিশুটিকে উদ্ধার করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপুর নির্দেশনায় সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু বিভাগে রাখা হয়। সেখানে শিশুটির প্রয়োজনীয় যত্ন, নতুন পোশাক ও খাবারের ব্যবস্থা করা হয়। পরবর্তীতে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সহায়তায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশুটির পরিচয়সহ ছবি প্রকাশ করা হলে তার পরিবারের সন্ধান মেলে।
শিশুটির মা মালেকা খাতুন জানান, খুলনা রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় দুই সন্তানকে নিয়ে বসবাস করেন তিনি। প্রায় এক বছর আগে স্বামী অন্যত্র চলে যাওয়ার পর থেকে সন্তানদের নিয়ে কষ্টে জীবনযাপন করছেন। শুক্রবার সকালে তার বড় ছেলে রমজান হারিয়ে গেলে অনেক খোঁজাখুঁজির পর রাতে জানতে পারেন, তার সন্তান অভয়নগরে রয়েছে। সন্তানকে ফিরে পেয়ে তিনি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এমএসএম / এমএসএম

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ