মহম্মদপুরে আধুনিক ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন: নতুন দিগন্তের সূচনা
মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার প্রশাসনিক ও আবাসন ব্যবস্থায় এক নতুন মাইলফলক যুক্ত হলো। আজ (৪এপ্রিল) মহম্মদপুর আধুনিক ডাকবাংলোর শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এই আধুনিক ডাকবাংলোটি নির্মিত হলে অত্র অঞ্চলের সরকারি কার্যক্রম ও যোগাযোগ ব্যবস্থায় এক নতুন মাত্রা যোগ হবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এড্যাঃ নিতাই রায় চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান,
মাগুরার জেলা প্রশাসক (ডিসি) আবদুল্লাহ আল মামুন, জেলা পুলিশ সুপার (এসপি) মোল্লা আমজাদ হোসেন, মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মুহাঃ শাহানুর জামান সহ প্রশাসনের বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাগুরা জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রী বলেন, "একটি আধুনিক ডাকবাংলো সরকারি কাজে আসা প্রতিনিধিদের আবাসন সংকট নিরসনের পাশাপাশি স্থানীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।" বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে জেলা পরিষদ, মাগুরাকে এই জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণের জন্য বিশেষভাবে ধন্যবাদ জানান।
স্থানীয় বাসিন্দারা মনে করছেন, এই আধুনিক স্থাপনাটি উপজেলার মর্যাদা বৃদ্ধির পাশাপাশি প্রশাসনিক কাজের গতিশীলতা আনবে। মাগুরা জেলা পরিষদের তত্ত্বাবধানে দ্রুততম সময়ের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হবে বলে জানানো হয়েছে।
এমএসএম / এমএসএম
গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত