নন্দীগ্রামে হামলায় চোখ হারানো বিএনপি নেতাকে এক লাখ টাকা সহায়তা দিলেন উপজেলা বিএনপি
গত নির্বাচনী সহিংসতায় বগুড়ার নন্দীগ্রামে হামলায় এক চোখ হারানো বিএনপি নেতা আব্দুল মজিদ ওরফে মাসুদ রানাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার জন্য ব্যক্তিগত তহবিল থেকে ১ লাখ টাকা নগদ অর্থ সহায়তা দিয়েছেন নন্দীগ্রাম উপজেলা বিএনপি।
শুক্রবার (৩ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার সময় বগুড়া জেলা প্রশাসক কার্যালয় হলরুমে নন্দীগ্রাম উপজেলা বিএনপির পক্ষ থেকে চিকিৎসাধীন মাসুদ রানার হাতে নগদ ১লাখ টাকা তুলে দেন উপজেলা বিএনপি'র সভাপতি আলাউদ্দিন সরকার।
এসময় উপস্থিত ছিলেন, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক, নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ নন্দীগ্রাম পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন এবং উপজেলা বিএনপি'র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে উপজেলার থালতা-মাঝগ্রাম ইউনিয়নের পারশুন গ্রামে ঘটে এক ন্যক্কারজনক ঘটনা। ভোট কেনার অপচেষ্টার বিরুদ্ধে দাঁড়ানোয় অত্র ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ ওরফে মাসুদ রানা'র উপর হামলা চালায় জামাত শিবির। এতে তার একটি চোখ ক্ষতিগ্রস্ত হয়।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি