পেকুয়ায় মসজিদের জায়গা জোরপূর্বক দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
কক্সবাজারের পেকুয়া উপজেলার বাজারপাড়া জামে মসজিদের জায়গা ও বৃহত্তর বাজারপাড়া কেন্দ্রীয় কবরস্থানের জায়গা আওয়ামী ফ্যাসিস্ট কর্তৃক জোরপূর্বক দখল ও স্থাপনা তৈরীর প্রতিবাদে শতাধিক এলাকাবাসী মানববন্ধন করেছে।
শনিবার সকাল ১০ টার দিকে মগনামা বাজারপাড়া কেন্দ্রীয় কবরস্থানের পাশে এ মানববন্ধন করা হয়।
ওই এলাকার বাজারপাড়া জামে মসজিদের সভাপতি মাষ্টার সালাহ উদ্দিন বলেন, এলাকার স্থানীয় সাবেক ইউপি সদস্য নুর মোহাম্মদ প্রকাশ মাদু গং এ কবরস্থানের জায়গা জবর দখল করে অবৈধ স্থাপনা তৈরী করেছে। এর প্রতিবাদ করলে তারা আমাদের গালি গালাজ, হুমকি ধমকি, মারধর ও নির্যাতন শুরু করে। এ জন্য আমরা এলাকাবাসী মিলে রাজপথে নামতে বাধ্য হয়েছি। কবরস্থান কমিটির সভাপতি ফরহাদ খান টিপু বলেন, সরকারীভাবে অনুদান পেয়ে বাউন্ডারী ওয়ালের কাজ শুরু করলে বাধা প্রদান করে নুর মোহাম্মদ মাদু, আবু তালেব, জামাল, আক্তার, রিয়াজ উদ্দিন গং দা, কিরিচ, লোহার রড দিয়ে হামলা করে। তারা কয়েক বছর ধরে কবরস্থানের জায়গায় বসতি নির্মাণ করে। একই এলাকার পারভেজ, জয়নাল, হেলাল, মোহাম্মদ নুর জানান, গত ৪ দিন আগে মগনামা ইউনিয়নের চেয়ারম্যান কবরস্থানের বাউন্ডারী ওয়াল নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন। কিন্তু এলাকার কিছু কুচক্রীমহল এতে বাধার সৃষ্টি করে। সরকারী অনুদান নিয়ে মসজিদ কমিটি ও কবরস্থানের কমিটির লোকজন ওয়াল দেওয়ার জন্য কাজ শুরু করে। এলাকার মোজাহেদা বেগম জানান, ৫১ শতক জায়গা আরএস, বিএস কবরস্থানের জায়গা। কবরস্থানের জায়গার উপর অনেক লোকজন ঘরবাড়ি নির্মাণ করছে এ গুলির আমরা উচ্ছেদ চাই। প্রায় ২ হাজার মানুষের কবরস্থানের জায়গা আমরা ফেরত চাই।
এ ঘটনায় অভিযুক্ত নুর মোহাম্মদ মাদু, রিয়াজ উদ্দিন গং জানান, পেকুয়া উপজেলার বিএনপির সভাপতি বাহাদুর শাহ'র অফিসে কাগজপত্র নিয়ে উভয়পক্ষকে নিয়ে বৈঠক হয়েছে। জায়গার কাগজপত্র আমাদের পক্ষে রয়েছে।
মগনামা ইউনিয়নের চেয়ারম্যান ইউনুছ চৌধুরী জানান, বিষয়টি আমি জেনেছি। উভয়পক্ষকে নিয়ে সমাধানের চেষ্টা করতেছি।
এ বিষয়ে পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার মাহাবুব আলম মাহাবুব জানান, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান