ঠাকুরগাঁওয়ে হজ্জ প্রশিক্ষণ
ঠাকুরগাঁও জেলা হাজী সংগঠনের ব্যবস্থাপনায় শনিবার দিনব্যাপী ২০২৬ সালের হজ্জ গমনেচ্ছুদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। জেলা হাজী সংগঠনের মসজিদ ও কমপ্লেক্সে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
হজ্জ প্রশিক্ষণ পরিচালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আলহাজ্জ মো. আব্দুল লতিফ, আলহাজ্জ খলিলুর রহমান, আলহাজ্জ ডা. নূরুল হদা।
প্রশিক্ষণ চলাকালে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি আলহাজ্জ মোদাচ্ছের হোসেন, সাধারণ সম্পাদক আলহাজ্জ রফিকুল ইসলাম, আলহাজ্জ আলতাফুর রহমান প্রমুখ। সমাপনি বক্তব্য দেন সভাপতি আলহাজ্জ ইউনুস আলী। পরে মোনাজাত পরিচালনা করেন আলহাজ্জ খলিলুর রহমান। সভায় হজ্জ এজেন্টগণও বক্তব্য দেন। তাঁরা সঠিকভাবে হাজীদের গাইড করবেন বলে নিশ্চয়তা প্রদান করেন।
তিন শতাধিক হাজ্জী এই প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন। ঠাকুরগাঁও জেলা থেকে এবার ৪৮৮ জন নারী পুরষ হজ্জ ব্রত পালন করবেন। এর মধ্যে ৪৪ জন সরকারিভাবে ও বাকী ৪৪৪ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাবেন বলে জানিয়েছেন জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’