রায়গঞ্জে আইনজীবীকে প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
সিরাজগঞ্জের রায়গঞ্জে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন জেলা জজ কোর্টের আইনজীবী মো. এরশাদ আলী। তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতসহ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
শনিবার (৪ এপ্রিল) বিকেল চারটার দিকে উপজেলার ভূইয়াগাঁতী এলাকায় নিজ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এরশাদ আলী বলেন, স্থানীয় আব্দুর রাজ্জাক গংদের সঙ্গে দীর্ঘদিন ধরে তার জমি নিয়ে বিরোধ চলছে। এ বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন বিভিন্ন সময় তাকে হুমকি-ধামকি দিয়ে আসছে। সম্প্রতি তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, গত ২ এপ্রিল বিকেলে ধানগড়া ইউনিয়ন পরিষদের সামনে তাকে অশালীন ভাষায় গালিগালাজ করা হয়। একই সঙ্গে ভয়ভীতি প্রদর্শন এবং মারমুখী আচরণ করা হয়।
এরশাদ আলীর অভিযোগ, অভিযুক্তরা জোরপূর্বক জমি দখলের চেষ্টা করছে। এতে বাধা দিলে তাকে মারধর করার পাশাপাশি মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেওয়া হচ্ছে।
এ ঘটনায় তিনি রায়গঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানান। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার