সুন্দরবনে ৪ হাজার ফুট ফাঁদসহ আটক শিকারি কারাগারে, পলাতক ৫
সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় বিপুল পরিমাণ হরিণ ধরার ফাঁদসহ আটক শিকারি ছগির খানকে (৪০) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ রবিবার (৫ এপ্রিল) সকালে বনবিভাগ তাকে বাগেরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করলে বিজ্ঞ বিচারক জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
এর আগে শনিবার (৪ এপ্রিল) সকালে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ডিমেরচর এলাকা থেকে তাকে হাতেনাতে আটক করে বনরক্ষীরা। আটক ছগির খান বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার দক্ষিণ চরদুয়ানী গ্রামের মৃত রুস্তম আলী খানের ছেলে।
বন বিভাগ সূত্রে জানা যায়, কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মিজানুর রহমানের নেতৃত্বে বনরক্ষীদের একটি দল ওই এলাকায় নিয়মিত টহল দিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ডিমেরচর এলাকায় অভিযান চালিয়ে বনের বিশাল এলাকাজুড়ে পেতে রাখা প্রায় ৪ হাজার ফুট (সোয়া কিলোমিটার) দীর্ঘ নাইলনের সুতার তৈরি ‘মালাফাঁদ’ উদ্ধার করা হয়। বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে শিকারি চক্রের অন্য সদস্যরা গহীন বনে পালিয়ে যেতে সক্ষম হলেও ধাওয়া করে ছগির খানকে আটক করা হয়। আটক শিকারির কাছ থেকে উদ্ধারকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে: ৪ হাজার ফুট লম্বা হরিণ ধরার মালাফাঁদ। হরিণের মাংস পরিমাপের দাঁড়িপাল্লা। ২ কেজি সাদা পলিথিন ও প্লাস্টিক বস্তা। বনে অবস্থানের জন্য সংগৃহীত চাল-ডালসহ অন্যান্য আনুষঙ্গিক সামগ্রী।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শরীফুল ইসলাম জানান, আটক শিকারির বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক পাঁচ সদস্যকে শনাক্ত ও গ্রেপ্তারে বনবিভাগের বিশেষ তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় চোরাশিকারিদের তৎপরতা বন্ধে নিয়মিত অভিযানের পাশাপাশি বিশেষ নজরদারি ও কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ