ধুনটে নানার বিরুদ্ধে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের শ্যামবাড়ী গ্রামে ৫ম শ্রেণিতে পড়ুয়া ১২ বছর বয়সী এক শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তারই নানা পরিচয়ের এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছে।
অভিযুক্ত কাদের ফকির (৬০) উপজেলার যুগিগাতী গ্রামের রইবা ফকিরের ছেলে বলে জানা গেছে। ভুক্তভোগী শিশুটি একজন অটোরিকশাচালকের মেয়ে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী।
পরিবার সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি সম্পর্কে শিশুটির নানা হন। পূর্বপরিচয়ের সুবাদে তিনি প্রায়ই শিশুটিকে টাকা ও চকলেট দিতেন। ঘটনার দিন কৌশলে ঝাড়ু দেওয়ার কথা বলে শিশুটিকে একটি কক্ষে ডেকে নেন। পরে কক্ষের দরজা বন্ধ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী শিশুটি জানায়, “সে আমার নানা হয়। আগে থেকেই আমাকে টাকা-চকলেট দিত। ঘটনার দিন ঝাড়ু দেওয়ার কথা বলে রুমে ডেকে নিয়ে দরজা বন্ধ করে আমার সঙ্গে খারাপ কাজ করে।”
শিশুটির মা বলেন, “ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না। পরে বাড়ি ফিরে দেখি মেয়ে চিৎকার করে কান্নাকাটি করছে। পরে জিজ্ঞাসা করলে সে পুরো ঘটনা খুলে বলে। বর্তমানে সে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।”
প্রত্যক্ষদর্শী হিসেবে শিশুটির খালা জানান, বিষয়টি টের পেয়ে তারা এগিয়ে গেলে পরিস্থিতি বেগতিক বুঝে অভিযুক্ত ব্যক্তি দ্রুত পালিয়ে যায়।
ভুক্তভোগীর বাবা বলেন, “এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
এ বিষয়ে ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মুস্তাফিজুর রহমান জানান, ঘটনাটি তাদের জানা রয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন আছে।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়
Link Copied