ঢাকা রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

কুমিল্লায় মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে এক কর্মশালা অনুষ্ঠিত


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ৫-৪-২০২৬ দুপুর ১২:৫৬

ফেইসবুকের পেইজ খুলে মিডিয়ার পরিচয় দিয়ে মানুষের সাথে নিউজের নামে ধোঁকাবাজি না করে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তোলাই জরুরী। একজনে একাধিক মিডিয়ায় কাজ না করে জুনিয়র সহকর্মীদের সুযোগ দিয়ে দেশে বেকারত্ব দুরীকরণে সবাইকে কাজের সুযোগ করে দেয়ার আহবান জানিয়েছেন কুমিল্লা মাল্টিমিডিয়া মিডিয়া রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও নিউজ টুয়েন্টিফোরের কুমিল্লা জেলা প্রতিনিধি সাংবাদিক এইচ এম মহিউদ্দিন।  
(৪ এপ্রিল ২৬ইং) শনিবার সকাল ৯ টা থেকে বিকেলে ৪ টা পর্যন্ত কুমিল্লা মাল্টিমিডিয়া মিডিয়া রিপোর্টার্স ইউনিটির আয়োজনে এক্সপার্ট আইটি পার্কের সেমিনার রুমে আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, একাধিক পেশায় না কাজ করে যে পেশায় আপনি পছন্দ করেন সে পেশায় পরিপূর্ন দক্ষ্যতা অর্জন করে নিজেকে জাগিয়ে তুলেন।  একাধিক পেশায় পরিচয় দিলে মানুষ ভালোভাবে নেয় না। 
বর্তমানে মূলধারার সাংবাদিকরা স্যোস্যাল মিডিয়ার রোষানলে পড়ে মানুষের চাহিদা অনুযায়ী সঠিক সংবাদ পাচ্ছে না। বর্তমানে মাল্টিমিডিয়া ও  কন্টেন্ট ক্রিয়েটররাও নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে মাঠে চষে বেড়াচ্ছে। যাহা কখনোই সাংবাদিকতার নীতিমালায় পড়ে না। যারা মাল্টিমিডিয়া ও কন্টেন্ট করবেন তাদের নীতিমালা বা নিয়মে ভিন্নতা রয়েছে। একজন সাংবাদিক একটা নিউজে যে রকম দায়বদ্ধতা ও জবাব দিহিতা আছে, সে অনুযায়ী মাল্টিমিডিয়া ও কন্টেন্ট ক্রিয়েটরদের দায়বদ্ধতা ও জবাবদিহিতা নেই। 
একজন সংবাদকর্মী মানুষের দুঃখ দুর্দশা নিয়ে তুলে ধরেন, আর একজন ক্রিয়েটর মানুষের দুঃখ দুর্দশা নিয়ে রোমান্স বা ফানি ভিডিও বানান। এতে তার ভিউ বাড়ানোর জন্য সে হরেক রকমের রোমান্স থাম নেইম দিতে পারে, সংবাদকর্মীরা কখনো এসব করার সুযোগ নেই। প্রকৃত তথ্য বহুল সংবাদ পাঠক ও দর্শকের চাহিদা পুরনে কাজ করে তারা। কুমিল্লায় বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে দক্ষকর্মী হিসেবে গড়ে তুলতে কুমিল্লা মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির ২য় সেমিনার অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে আলোচনা করেন এখন টেলিভিশনের ব্যুরো চীফ সাংবাদিক খালেদ সাইফুল্লাহ,  ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের কুমিল্লা জেলা প্রতিনিধি তানভীর দিপু, দিপ্ত টেলিভিশনের কুমিল্লা জেলা প্রতিনিধি শাকিল মোল্লা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহকারী মহাসচিব সাংবাদিক সহিদ উল্লাহ মিয়াজি। সেমিনার অনুষ্ঠানে প্রায় ৩০ জন সাংবাদিক ও মাল্টিমিডিয়া রিপোর্টারগণ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন