প্রেমে ব্যর্থ হয়ে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
নেত্রকোনার মোহনগঞ্জে প্রেমে ব্যর্থ হয়ে যুবরাজ চন্দ্র তালুকদার (২২) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। গতকাল শনিবার বিকেলে পৌর শহরের আখড়া রোডে এই ঘটনা ঘটে।
আজ রোববার (৫ এপ্রিল) মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন এই তথ্য নিশ্চিত করেছেন।
যুবরাজ সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার মদনাকান্দি গ্রামের দেবল চন্দ্র তালুকদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোহনগঞ্জ পৌর শহরের কাচারি রোডের ব্যবসায়ী সুফল পালের মুদিদোকানে দেড় বছর ধরে কর্মচারীর কাজ করতেন যুবরাজ। শনিবার বিকেল ৪টার দিকে একটি ভ্যান নিয়ে আখড়া রোডের গুদামে মালামাল আনতে যান তিনি। দীর্ঘ সময় পার হলেও ফেরত আসেননি যুবরাজ। পরে সাড়ে ৫টার দিকে দোকানমালিক গিয়ে দেখেন, গুদামের ভেতর আড়ার সঙ্গে ফাঁসিতে ঝুলে আছেন যুবরাজ। খবর দেওয়া হলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এদিকে মৃত্যুর পর যুবরাজের স্মার্টফোন থেকে তাঁর বন্ধুদের কাছে পাঠানো অসংখ্য খুদে বার্তা পাওয়া গেছে, যেগুলোর মাধ্যমে এক মেয়ের সঙ্গে তাঁর সম্পর্কে বিচ্ছেদ হওয়ার বিষয়টি জানা যায়। এই কষ্টে তিনি আত্মহত্যা করতে পারেন বলেও ইঙ্গিত রয়েছে।
ওসি হাফিজুল ইসলাম বলেন, মৃত্যুর আগে যুবরাজ কোনো এক মেয়ের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ হওয়ার বিষয়ে তাঁর বন্ধুদের অসংখ্য মেসেজ দিয়েছেন। এ নিয়ে তাঁর মনে অনেক কষ্ট ছিল। সুরতহাল প্রতিবেদনে তাঁর শরীরে অন্য কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আলামত দেখে এটিকে আত্মহত্যা মনে হয়েছে।
হাফিজুল ইসলাম আরও বলেন, খবর পেয়ে যুবরাজের বাবা, ভাই, ভগ্নিপতি, সেখানকার ইউপি সদস্যসহ পরিবারের অনেক সদস্য এসেছিলেন। এ বিষয়ে কারও বিরুদ্ধে তাঁদের অভিযোগ নেই। তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / এমএসএম
রৌমারীতে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু
ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে ৪০০ শিক্ষার্থীর মধ্যে ডিম বিতরণ
হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা, চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
মেঘনায় নৌ-পুলিশ ও জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, উঠে এল একাত্তরের যুদ্ধদিনের কথা
উলিপুর মডেল মসজিদে বয়স্কদের কুরআন শিক্ষা কার্যক্রম চালু
কুড়িগ্রাম পরিবার পরিকল্পনার ডিডি মোজাম্মেল হকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও হয়রানির গুরুতর অভিযোগ
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ক্লোন করে ভুয়া নিয়োগ: মূলহোতা আব্দুস সালাম গ্রেফতার
চাঁদপুরে ১০ বছর বয়সেই কুরআনের হিফজ সম্পন্ন করল আশ্রাফ
চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক
Link Copied