বিসিডিএস চট্টগ্রাম শাখার কমিটি বাতিলের দাবি
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস) চট্টগ্রাম জেলা শাখার কমিটিকে বিতর্কিত ও অবৈধ উল্লেখ করে তা বাতিল এবং দীর্ঘ ৪০ বছরের ‘হাজারী লেইন কেন্দ্রিক’ সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবিতে সরব হয়েছেন সাধারণ ঔষধ ব্যবসায়ীরা। এই চক্রের অবৈধ কর্মকাণ্ড এবং সমিতির কার্যালয় জবরদখলের হুমকির প্রতিবাদে বুধবার (১ এপ্রিল) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
বিসিডিএস চট্টগ্রাম জেলা শাখার সাধারণ ঔষধ ব্যবসায়ীদের পক্ষে আটজন ব্যবসায়ী নেতা এই অভিযোগ দায়ের করেন।
পলিশ কমিশনারের বরাবরে লিখিত অভিযোগে ব্যবসায়ীরা দাবি করেন, বিসিডিএস-এর কেন্দ্রীয় সভাপতি মাইনুল হক চৌধুরী কোনো প্রকার সাধারণ সভা বা গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ না করে পরষ্পর অনৈতিক যোগসাজসে একটি ‘পকেট কমিটি’র মেয়াদ বৃদ্ধির ঘোষণা দিয়েছেন। সাধারণ ব্যবসায়ীরা এই কমিটিকে ‘গায়েবি ও অবৈধ’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছেন।
অভিযোগে দাবি করেন, গত ৪০ বছর ধরে একটি নির্দিষ্ট কুচক্রী মহল হাজারী লেইন কেন্দ্রিক সিন্ডিকেট করে সংগঠনটিকে জিম্মি করে রেখেছে। এর ফলে চট্টগ্রামের হাজার হাজার সাধারণ ব্যবসায়ী তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।
অভিযোগ রয়েছে যে, অভিযুক্ত চক্রটি দীর্ঘদিন ধরে নকল ও ভেজাল ওষুধের সিন্ডিকেট পরিচালনার সাথে জড়িত এবং পুনরায় একচেটিয়া আধিপত্য বিস্তারের নীল নকশা বাস্তবায়ন করছে।
অবৈধ কমিটির কথিত সভাপতি নুরুল গনি চৌধুরী ও তার সহযোগীরা লালদীঘিস্থ জেলা কার্যালয় বলপূর্বক দখলের হুমকি দিচ্ছেন। আগামী ৫ই এপ্রিল তারা একটি অবৈধ সভার নামে বহিরাগত সন্ত্রাসীর বেআইনী অনুপ্রবেশ ঘটিয়ে বিশৃঙ্খলা ও রক্তক্ষয়ী সাংঘর্ষিক ঘটনা ঘটাতে পারে বলে ব্যবসায়ীরা আশঙ্কা প্রকাশ করেছেন।
বিষয়টি নিশ্চিত করে অভিযোগকারী ও ব্যবসায়ী নেতা আলমগীর নূর বলেন, "একটি মর্যাদাপূর্ণ সংগঠনকে ব্যক্তিগত ক্লাবে রূপান্তর করা হয়েছে। আমরা এই অবৈধ কমিটি এবং অসাধু সিন্ডিকেটের হাত থেকে সাধারণ ব্যবসায়ীদের মুক্তি চাই।"
তিনি বলেন, এই বিষয়ে ইতিমধ্যে চট্টগ্রাম জেলা প্রশাসক, বাণিজ্য মন্ত্রণালয়, র্যাব-৭ এবং দুর্নীতি দমন কমিশনেও (দুদক) লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তারা অবিলম্বে এই অবৈধ কমিটি বাতিল, লালদীঘি এলাকায় পুলিশি নজরদারি বৃদ্ধি এবং সাধারণ ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে সিএমপি কমিশনারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
অভিযোগকারী নেতৃবৃন্দ:
অভিযোগপত্রে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন আলমগীর নূর (নন্দন ফার্মা), আশীষ কুমার চৌধুরী (মেসার্স রোগমুক্তি ফার্মেসী), বিকাশ কান্তি সিংহ (মোহসেন আওলিয়া ফার্মেসী), দীলিপ কুমার সুশীল (অংকন মেডিকো), তপন বৈদ্য (ছবি মেডিকো), জয়নাল আবেদীন (আলিফ ড্রাগ হাউজ), শ্যামল চৌধুরী (অমিয় ফামের্সী) এবং মোঃ লোকমান হোসেন (ফস্ট এইড ফার্মেসী)।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত