ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কুমিল্লায় কুসিকের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ৫-৪-২০২৬ দুপুর ১:৪৭
কুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন, বাসযোগ্য ও আধুনিক হিসেবে গড়ে তুলতে কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) এর উদ্যোগে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। 
 
শনিবার (০৪ এপ্রিল) সকালে নগরীর কান্দিরপাড় ভিক্টোরিয়া সরকারি কলেজ সড়কে ১০ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রমের উদ্বোধন ও পরিদর্শন করেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।
 
এ সময় প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতি শনিবার নিয়মিতভাবে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে নগরীর বিভিন্ন ওয়ার্ডে একযোগে কার্যক্রম চালানো হচ্ছে। নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে মশা নিধন, বর্জ্য অপসারণ এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
 
তিনি আরও বলেন, নগর উন্নয়ন ও পরিবেশগত মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। একটি আধুনিক ও স্বাস্থ্যকর নগর গড়ে তুলতে সিটি কর্পোরেশনের পাশাপাশি নাগরিকদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। সকলের সম্মিলিত প্রচেষ্টায় কুমিল্লাকে একটি পরিচ্ছন্ন ও সবুজ নগরীতে রূপান্তর করা সম্ভব বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
 
এ সময় কুসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন, কুমিল্লা মহানগর বিএনপির নেতা নিজাম উদ্দিন কায়ছার, জেলা যুবদলের আহ্বায়ক আনোরুল হক, যুগ্ম-আহ্বায়ক খলিলুর রহমান বিপ্লব, বিএনপির নেতা সাজ্জাদুল কবির সাজ্জাদ, মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদ রানা উপস্থিত ছিলেন। এছাড়াও সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ