আগামী বছর থেকে শূন্য পাসের হার প্রতিষ্ঠানের এমপিও বাতিল - কুমিল্লায় শিক্ষামন্ত্রী
আগামী বছর থেকে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষায় শূন্য পাসের হার থাকবে, সেসব প্রতিষ্ঠানের এমপিও বাতিল করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এমপি।
শনিবার (০৪এপ্রিল) দুপুরে কুমিল্লা নগরীর জেলা শিল্পকলা একাডেমিতে কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান মোঃ শামসুল ইসলামের সভাপতিত্বে ও এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৬ উপলক্ষে কুমিল্লা শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় আরো উপস্থিত আছেন কুমিল্লা শিক্ষা বোর্ডের কর্মকতারা, সব কেন্দ্র সচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা।
শিক্ষামন্ত্রী বলেন, ‘নকলমুক্ত পরীক্ষা ও শিক্ষার মান ফিরিয়ে আনতে এ বছর যেসব প্রতিষ্ঠানে শূন্য পাসের হার থাকবে, তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে এমপিও বাতিল করা হবে না। তবে আগামী বছর থেকে এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।’
তিনি আরও বলেন, ‘প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করা হবে। যেসব প্রতিষ্ঠানের আর্থিক সমস্যা রয়েছে, তাদের প্রয়োজন হলে সরকার সহায়তা দেবে। পাশাপাশি বিদ্যুৎ সমস্যার কারণে যেন রেকর্ডিং বন্ধ না হয়, সে জন্য আইপিএস ব্যবস্থাও রাখতে হবে।’
মন্ত্রী বলেন, ‘কোনো ধরনের প্রশ্নফাঁস বা অনিয়ম বরদাস্ত করা হবে না। পরীক্ষায় নকল ধরা পড়লে সংশ্লিষ্ট কেন্দ্র সচিবকে দায়ী করা হবে।’
কোচিং সেন্টার প্রসঙ্গে তিনি বলেন, ‘ধীরে ধীরে কোচিং সেন্টার নির্ভরতা কমিয়ে আনা হবে। আইন করে নয়, বরং শিক্ষা ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করা হবে।’
কোচিং নিয়ে শিক্ষামন্ত্রী আরও বলেন, দেশে-বিদেশে সব কিছুর লাইসেন্স ব্যবস্থা আছে কিন্তু আপনি ব্যাঙের ছাতার মতো কোচিং সেন্টার খুলবেন- এগুলো কি আইনের আওতায় আসবে না মনে করেন? সব আস্তে-আস্তে হবে।
ড. মিলন আরো বলেন, ১৯৭২ থেকে ২০০১ খ্রিষ্টাব্দে নকলে সহায়তা করেছিলেন শিক্ষকরা। আবার ২০০১ খ্রিষ্টাব্দ থেকে ২০০৬ খ্রিষ্টাব্দে আমি নকলের বিরুদ্ধে সংগ্রাম করেছিলাম। পরে আমরা সরে গেলাম আবার সেই একই অবস্থা। তার মানে যেভাবে সরকার চায় আপনারা সেভাবে কাজ করবেন। এবার আমরা এসেছি আমরা নকল চাই না।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান