ইস্টার সানডেতে প্রার্থনায় একসাথে হাজারো মানুষ
খ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দিনব্যাপী নানা ধর্মীয় আয়োজন অনুষ্ঠিত হয়েছে। ভোরের সূর্যোদয় প্রার্থনা দিয়ে শুরু হওয়া এ আয়োজনে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার বিভিন্ন মণ্ডলী থেকে আগত হাজারো খ্রিষ্টভক্তের অংশগ্রহণে ধর্মীয় আবহে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
রোববার (৫ এপ্রিল) ভোরে শ্রীমঙ্গল শ্রমিক সাধু যোসেফ ধর্মপল্লী প্রাঙ্গণে আন্তমণ্ডলিক সূর্যোদয় প্রার্থনার মধ্য দিয়ে দিনের কর্মসূচির শুভ সূচনা হয়। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে শুরু হয় ইস্টার সানডের আনুষ্ঠানিকতা। সকাল সাড়ে ৫টায় শ্রীমঙ্গল খ্রিস্টীয় আন্তঃমণ্ডলীর আয়োজনে অনুষ্ঠিত হয় সার্বজনীন প্রাতঃকালীন বিশেষ উপাসনা।
নির্মল ও শান্ত পরিবেশে অনুষ্ঠিত এ উপাসনায় বিভিন্ন মণ্ডলীর খ্রিষ্টভক্তরা সমবেত হয়ে যিশু খ্রিষ্টের পুনরুত্থান স্মরণ করেন। প্রার্থনায় অংশ নিতে ভোর থেকেই ধর্মপল্লী প্রাঙ্গণে ভক্তদের ঢল নামে।
খ্রিষ্ট ধর্মের বিশ্বাস অনুযায়ী, যিশু খ্রিস্টের মৃত্যুর তৃতীয় দিনে তাঁর পুনরুত্থান ঘটে। এই ঘটনাকে স্মরণ করে প্রতি বছর বিশ্বব্যাপী ইস্টার সানডে উদযাপন করা হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও খ্রিষ্টান সম্প্রদায় দিনটি যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালন করে থাকে।
এ উপলক্ষে দেশের বিভিন্ন গির্জা বর্ণিল সাজে সজ্জিত করা হয় এবং দিনজুড়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। প্রার্থনায় দেশ-জাতির শান্তি, কল্যাণ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য বিশেষভাবে প্রার্থনা করা হয়।
শ্রীমঙ্গলের এ প্রার্থনা সভা পরিচালনা করেন সিলেট ক্যাথলিক ধর্মপ্রদেশের বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ। তাঁর নেতৃত্বে ভক্তরা পাপমোচন, মানবকল্যাণ ও বিশ্বশান্তি কামনায় আরাধনায় অংশ নেন। এসময় যিশু খ্রিস্টের ত্যাগ ও পুনরুত্থানের তাৎপর্য তুলে ধরে ধর্মীয় বক্তব্য প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সাধু যোসেফ ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার শ্যামল গোমেজ,ডমিনিক সরকার রনি,রনাল তংপের,ঝর্না সুচিয়াং,জেমস কিরণ রোজারিও ,ফ্লোরেন্স পতমী, বিপাশা খংলা, সুমন লামুরং,ফান্টিন সুঙসহ ধর্মপল্লীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং শত শত পুণ্যার্থী।
আলিয়াছড়া পুঞ্জি থেকে আগত সুমন পাপাং বলেন, 'যিশু খ্রিস্টের পুনরুত্থানের এই দিনে আমরা প্রার্থনা করেছিবাংলাদেশ ভালো থাকুক, দেশের মানুষ সুস্থ থাকুক।'
খাসিয়া সম্প্রদায়ের খ্রিষ্টান সোহানা সুঙ বলেন, 'ইস্টার সানডে উপলক্ষে সমবেত প্রার্থনায় অংশ নিতে পেরে আমরা আনন্দিত। আমরা সবার মঙ্গল কামনা করেছি।'
প্রার্থনা সভায় বিশপ শরৎ ফ্রান্সিস গোমেজ বলেন, 'ইস্টার সানডে সত্য ও ন্যায়ের জয়ের প্রতীক।' তিনি বিশ্বে শান্তি প্রতিষ্ঠা ও ভ্রাতৃত্ববোধ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
প্রার্থনা শেষে ভক্তরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেন।
এমএসএম / এমএসএম
সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা
নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান
মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন
বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত
অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন
মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন
শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার
Link Copied