ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়ায় উপ-নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে নন্দীগ্রাম উপজেলা বিএনপির গণসংযোগ


নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি photo নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ৫-৪-২০২৬ দুপুর ১:৫১
আগামী ৯ই এপ্রিল বগুড়া-৬ সদর আসনের উপ-নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সংসদ সদস্য পদ-প্রার্থী' বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা কে ধানের শীষ প্রতিকে বিজয়ী করতে নির্বাচনী গণসংযোগ ও ভোট প্রার্থনায় ব্যাস্ত সময় পার করছেন নন্দীগ্রাম উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
 
নন্দীগ্রাম উপজেলা বিএনপি'র সভাপতি আলাউদ্দিন সরকারের নেতৃত্বে দলীয় নেতাকর্মী বগুড়া সদর আসনের ভোটারদের দুয়ারে দুয়ারে যাচ্ছেন এবং বগুড়ার উন্নয়নে ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করছেন। 
 
তারই ধারাবাহিকতায়, শনিবার (৪ এপ্রিল) দিনব্যাপী বগুড়া সদর উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ ও প্রচারণা চালান নন্দীগ্রাম উপজেলা বিএনপি সহ সহযোগী সংগঠন।
 
নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকারের নেতৃত্বে উক্ত নির্বাচনী প্রচারোনায় অংশ নেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি তৌহিদুর রহমান শামীম, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, বুড়ইল ইউনিয়ন বিএনপির সভাপতি মশিউর রহমান মশি, ভাটগ্রাম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ, বিএনপি নেতা আব্দুর রহিম, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন-আহ্বায়ক কোরবান আলী, পৌর ছাত্রদলের সাধারন সম্পাদক নুরনবী সহ অর্ধশত নেতাকর্মী।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির