কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই
গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে এক গৃহবধূর কাছ থেকে স্বর্ণালংকার ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রবিবার (৫ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের বিপরীতে কায়েস চেয়ারম্যানের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওই নারীর নাম আফরোজা বেগম। তিনি সাজাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কায়েস মোল্লার স্ত্রী।
ভুক্তভোগীর অভিযোগ, সকালে বাড়িতে অবস্থানকালে এক ব্যক্তি ডাব পাড়ার কথা বলে তার বাড়িতে প্রবেশ করে। প্রথমে তিনি রাজি না হলেও পরে ডাব পাড়তে দেন। ডাব পাড়ার পর ওই ব্যক্তি বাড়ির সজিনা গাছ লাগিয়ে দেয় এবং তাকে খাবার খাওয়ানো হয়। পরে তাকে ৫০ টাকা দেওয়া হলে হঠাৎই সে আফরোজা বেগমকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।
এরপর তার গলা থেকে প্রায় তিন ভরি ওজনের স্বর্ণের চেইন এবং একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দেয়াল টপকে পালিয়ে যায় ছিনতাইকারী।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অভিযুক্তকে শনাক্তের চেষ্টা চলছে।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা