ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

গোদাগাড়ীতে হামের প্রাদুর্ভাব রুখতে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু


গোদাগাড়ী প্রতিনিধি  photo গোদাগাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ৫-৪-২০২৬ দুপুর ৩:৪

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। রোববার (৫ এপ্রিল) সকাল ৯ টায় উপজেলার ৯টি ইউনিয়ন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পৌরসভার অস্থায়ী কেন্দ্রগুলোতে একযোগে এই কার্যক্রম শুরু হয়।
কর্মসূচি আগামী তিন সপ্তাহব্যাপী প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। গোদাগাড়ী পৌরসভায় ২৫টি কেন্দ্রে ৬ হাজার ৯৭৭ জন এবং উপজেলায় ২১৭টি কেন্দ্রে ৩৬ হাজার ১৯০ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

টিকাদান শুরুর দিনে উপজেলায় ৫ হাজার ৬৫০ জন এবং পৌরসভায় ৬২৮ জন শিশুকে টিকা দেওয়া হচ্ছে। মূলত ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী (৫ বছরের নিচে) শিশুদের এই টিকা দেওয়া হবে। একটি ভায়ালের মাধ্যমে পাঁচজন শিশুকে টিকা প্রদান করা হবে।

সকালে মাটিকাটা কমিউনিটি ক্লিনিকে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, এই সময় তিনি  বলেন ,নিয়মতান্ত্রিকভাবে এই কর্মসূচি পরিচালিত হবে এবং পর্যায়ক্রমে সকল শিশুকে টিকার আওতায় আনা হবে।"
সিভিল সার্জন এস আই এম রাজিউল ইসলাম জানিয়েছেন, এই টিকা শতভাগ নিরাপদ। সুস্থ শিশুরা টিকা পাবে; তবে যারা বর্তমানে হামে আক্রান্ত, তাদের জন্য টিকার বদলে ভিটামিন-এ ক্যাপসুল দেওয়া হবে। জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা বর্তমান পরিস্থিতির জন্য অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকার দিকে ইঙ্গিত করে মন্তব্য করেছেন।

উপজেলায় এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ২৭ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১৪ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হয়েছে। বর্তমানে ৪ জন শিশু প্রেমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, রাজশাহী পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক আব্দুর রাজ্জাক, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুস সাদাত রত্নসহ স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এমএসএম / এমএসএম

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

লাকসামে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎ শিল্পীরা

বাগেরহাটের রামপালে ক্যাশলেস বাংলাদেশ” সম্প্রসারণে সচেতনতামূলক ক্যা¤েপইন অনুষ্ঠিত

সিংড়ায় কৃষি জমিতে কচুরীপানা অপসারণ শুরু

প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে গজারিয়া নেতাকর্মী সহ সাধারণ মানুষের ঢল

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন নাটোরের সিংড়ার সন্তান রাকিবুল ইসলাম সবুজ

চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

গোদাগাড়ীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সিনেমায় যে মনপুরা জয় করেছে হৃদয়, বাস্তবে সেই দ্বীপই অপেক্ষায় পর্যটকের

মান্দায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে টুঙ্গিপাড়া পৌর বিএনপি সভাপতির পদ স্থগিত

উলিপুরে ছাগলের পিপিআর টিকাদান কর্মসূচির উদ্বোধন