বিএনপির রাজনীতি করতে হলে সব সময় জনগণের কল্যাণে কাজ করতে হবে: এমপি রেজাউল ইসলাম
নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য এসএম রেজাউল ইসলাম নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেছেন,শহীদ জিয়ার আদর্শের দল বিএনপি সবসময় মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করেছে। দীর্ঘ ১৭ বছর পর দেশের মানুষ তাদের মূল্যবান ভোট দিয়ে বর্তমান সরকারকে ক্ষমতায় এনেছে। এই দলে থেকে কোনো নেতার অপকর্মের কারণে মানুষ কষ্ট পায়, এমন নেতার বিএনপিতে কোনো স্থান হবে না।
শনিবার বিকেলে রাণীনগর উপজেলার ঘোষগ্রাম কফিলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি রেজাউল ইসলাম আরও বলেন, "নওগাঁ-৬ আসন আত্রাই ও রাণীনগর—এই দুই থানা নিয়ে গঠিত। উন্নয়নের ক্ষেত্রে দুই উপজেলাতেই সমানভাবে কাজ করা আমার লক্ষ্য। তবে রাণীনগরবাসীর জন্য আমি বিশেষ ক্ষেত্রে বেশি গুরুত্ব দেবো। এই জনপদ হবে উন্নয়ন ও শান্তির জনপদ। মানুষের জানমালের নিরাপত্তা ও উন্নয়নের জন্য আমাকে কাজ করতে হবে। আপনারা এমন কোনো কাজে জড়িত হবেন না যাতে মানুষ বদনাম করে। রাজনৈতিক দুর্বৃত্তায়ন, চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলবাজি কোনোভাবেই সহ্য করা হবে না।"
তিনি তাঁর অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, "নেতা তারেক রহমানের ৩১ দফা এবং আমার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমি বদ্ধপরিকর। এলাকাবাসী পর্যায়ক্রমে উন্নয়নের সুফল পাবে। বিশেষ করে চাষিদের দীর্ঘদিনের সমস্যা ছোট যমুনা নদীর বেড়িবাঁধের কাজ বাস্তবায়নের পথে অনেকটা অগ্রগতি হয়েছে। যথাযথ উন্নয়ন করতে গিয়ে আমি কোনো অপশক্তির কাছে মাথা নত করবো না।"
গোনা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন: রাণীনগর যুবদলের আহ্বায়ক মোজাক্কির হোসেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জ্বলউ পজেলা বিএনপির সহ-সভাপতি মোখলেছুর রহমান বাবু ও প্রভাষক জাকির হোসেন সাবেক সভাপতি আল-ফারুক জেমস্ সাধারণ সম্পাদক মোসারব হোসেন সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন ও সাখাওয়াত হোসেনগোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইলিয়াছ হোসেন মিঠু প্রমুখ।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার মদনে শিক্ষিকাকে মারধরের ঘটনায় তদন্তে সত্যতা পাওয়ায় প্রধান শিক্ষক বরখাস্ত
তাহিরপুরে জেডসি বান্ধব গ্রিন স্কুলের সফলতা ও অগ্রগতি উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।
সাগরে ধরা পড়লো বিরল প্রজাতির ধাতিনা ভোল মাছ
কুতুবদিয়ার ফতেহ আলী সিকদার পাড়া সিসিতে নানা অনিয়মের অভিযোগ
রাণীনগরে জনতা ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ পরিষদের উদ্যোগে চারা বিতরণ
নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ৬০ হাজার টাকা
দাউদকান্দিতে মেধার বিকাশের বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
নেত্রকোণার মদনে ব্রিজের এপ্রোচ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন-দুই পারের মানুষের দুর্ভোগ
লালমনিরহাটে মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত, আসামি পলাতক
আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে নন্দীগ্রামে ফলজ বৃক্ষ বিতরণ
চাঁদপুরে স্বর্ণব্যবাসয়ী হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড, অপরজনের যাবজ্জীবন
চাঁদপুরে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন