ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

বড় হুজুরের সুস্থতা কামনায় দোয়া মাহফিলে মিজবাহ উদ্দীন হেলাল


সাহেব মাহমুদ ইমরান photo সাহেব মাহমুদ ইমরান
প্রকাশিত: ৫-৪-২০২৬ দুপুর ৪:১০

বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আমির হামজা ভূঁইয়ার পিতা, সম্মানিত ধর্মীয় ব্যক্তিত্ব বড় হুজুর মাওলানা আব্দুল ওয়াহাব ভূঁইয়ার দ্রুত সুস্থতা কামনায় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লিরা বড় হুজুরের আরোগ্য লাভের জন্য বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন ঢাকার ৬৬ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী  মোহাম্মদ মিজবাহ উদ্দীন হেলাল।

এ সময় তিনি বলেন, “বড় হুজুর মাওলানা আব্দুল ওয়াহাব ভূঁইয়া আমাদের সমাজের একজন সম্মানিত ও আদর্শ ব্যক্তিত্ব। তাঁর সুস্থতা শুধু পরিবারের জন্য নয়, পুরো সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

দোয়া মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মপ্রাণ মুসল্লি এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। সকলেই বড় হুজুরের দ্রুত আরোগ্য কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন। এসময় দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান