নিশীথ রাতে সৌন্দর্যের বিস্ফোরণ দেখতে যশোরের হামিদপুরে দর্শনার্থীর ভিড়
যশোর সদর উপজেলার হামিদপুর দক্ষিণপাড়া গ্রামে এক বিরল সৌন্দর্যের ফুল ‘নাইট কুইন’ ফোটাকে ঘিরে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। গভীর রাতে স্বল্প সময়ের জন্য ফোটা এই বিস্ময়কর ফুল দেখতে প্রতিদিনই ভিড় করছেন প্রকৃতিপ্রেমী ও উৎসুক মানুষ। গ্রামের বাসিন্দা জহুর আলীর বাড়ির আঙিনায় বড়ই গাছকে জড়িয়ে বেড়ে ওঠা এই গাছটি এখন স্থানীয়দের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু। ইংরেজিতে ‘Night Blooming Cactus’ নামে পরিচিত এই ফুলটি সূর্যাস্তের পর ধীরে ধীরে ফুটতে শুরু করে এবং মধ্যরাতে পূর্ণ বিকশিত হয়ে চারপাশে ছড়িয়ে দেয় মনমুগ্ধকর সুগন্ধ। ভোর হওয়ার আগেই ঝরে পড়ে এর পাপড়ি—ফলে ফুলটির সৌন্দর্য উপভোগ করা যেন ভাগ্যের ব্যাপার। বাড়ির মালিক জহুর আলী জানান, প্রায় ১৫ বছর আগে মনিরামপুর উপজেলার বারোপাড়া এলাকা থেকে গাছটির একটি অংশ সংগ্রহ করেন তিনি। দীর্ঘদিন লতার মতো বেড়ে ওঠার পর তিন বছর আগে প্রথম ফুল ফোটে। এরপর প্রতি মৌসুমেই রাতের এই বিরল দৃশ্য দেখতে আশপাশের গ্রাম থেকে মানুষ ভিড় করছেন তার বাড়িতে।উদ্ভিদবিদদের মতে, ‘নাইট কুইন’ ক্যাকটাস পরিবারের একটি বিশেষ প্রজাতি, যা সাধারণত অন্য গাছে ভর করে উপরে উঠে এবং শীতল ও আর্দ্র রাতে ফুল ফোটে। সাদা পাপড়ি ও হলদেটে পরাগমুকুটে গড়া এই ফুল প্রকৃতির এক অনন্য সৃষ্টি। স্থানীয়দের ভাষায়, “সারা বছর অপেক্ষা করতে হয়, কিন্তু ফুল ফোটার সেই কয়েক ঘণ্টা যেন উৎসবের মতো।” অনেকেই পরিবার-পরিজন নিয়ে এসে রাত জেগে ফুল ফোটার মুহূর্ত উপভোগ করছেন, ছবি তুলছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন সেই সৌন্দর্য।সচেতন মহলের মতে, এমন বিরল প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণ করা গেলে এটি স্থানীয় পর্যটনের নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। পাশাপাশি গ্রামীণ জীবনে প্রকৃতির প্রতি মানুষের ভালোবাসা ও আগ্রহ বাড়াতেও ভূমিকা রাখছে এই ‘নাইট কুইন’।
এমএসএম / এমএসএম
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস