শীর্ষ সন্ত্রাসী ‘গজাল ইমন’ গ্রেফতার, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
খুলনা মেট্রোপলিটন পুলিশ(কেএমপি) ও নগর গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে খুলনার শীর্ষ সন্ত্রাসী ইমন হাওলাদার ওরফে গজাল ইমন (২৩) গ্রেফতার হয়েছে। এসময় তার কাছে থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) দিবাগত রাতে দৌলতপুর থানার রায়েরমহল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, ইমন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। ইমনকে গ্রেফতারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে মহেশ্বরপাশা কার্তিককূল উত্তর ঘোষপাড়া এলাকায় ভোররাত সাড়ে ৪টার দিকে আরেকটি অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে ২টি ওয়ান শুটার গান, ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন, ১ রাউন্ড পিস্তলের গুলি ও ৪ রাউন্ড ওয়ান শুটার গানের গুলি উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ইমন হাওলাদারের বাড়ি দৌলতপুর থানার মহেশ্বরপাশা বুচিতলা এলাকায়। তার পিতার নাম আলমগীর হোসেন। প্রাথমিক অনুসন্ধানে তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, দস্যুতা ও চুরিসহ অন্তত ৭টি মামলা তথ্য পাওয়া গেছে।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, ইমন সন্ত্রাসী কর্মকান্ডের সাথে সম্পৃক্ত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বর্তমানে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ