ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬

গোপালগঞ্জ থেকে সরাসরি ঢাকা ট্রেন চালুর দাবি


এম টি রহমান মাহমুদ, স্টাফ রিপোর্টার photo এম টি রহমান মাহমুদ, স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ৫-৪-২০২৬ বিকাল ৫:৫৬

দীর্ঘদিনের স্বপ্ন পূরণের অপেক্ষায় প্রহর গুনছেন গোপালগঞ্জবাসী। গোপালগঞ্জ থেকে রাজধানী ঢাকায় সরাসরি ট্রেন যোগাযোগ চালু করা এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। জেলাবাসীর দীর্ঘদিনের লালিত এই স্বপ্ন বাস্তবায়নে সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী ও শিক্ষার্থীরা সোচ্চার হয়ে উঠেছেন। প্রতিদিন হাজার হাজার মানুষ শিক্ষা, উন্নত চিকিৎসা এবং কর্মসংস্থানের প্রয়োজনে ঢাকায় যাতায়াত করলেও সরাসরি ট্রেন সুবিধা না থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন তারা। স্থানীয়দের মতে, সড়কপথে তীব্র যানজট ও অতিরিক্ত ভাড়ার কারণে সাধারণ যাত্রীদের নাভিশ্বাস উঠছে। বিশেষ করে অসুস্থ রোগী এবং শিক্ষার্থীদের জন্য এই দীর্ঘ যাত্রা অত্যন্ত কষ্টসাধ্য ও ব্যয়বহুল হয়ে দাঁড়িয়েছে। গোপালগঞ্জ থেকে সরাসরি রেল যোগাযোগ স্থাপিত হলে যাতায়াতের সময় যেমন বাঁচবে, তেমনি যাতায়াত খরচও কয়েক গুণ কমে আসবে। সরেজমিনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথে কথা বলে জানা যায়, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের সুফল পুরোপুরি পেতে গোপালগঞ্জ থেকে সরাসরি ঢাকা রুটে নিয়মিত ট্রেন সার্ভিস চালু করা এখন অপরিহার্য। ব্যবসায়ীরা বলছেন, সরাসরি ট্রেন চালু হলে কৃষি ও মৎস্য প্রধান এই অঞ্চলের পণ্য সরাসরি রাজধানীতে দ্রুত পৌঁছানো সহজ হবে, যা জেলার সামগ্রিক অর্থনৈতিক গতিকে আরও ত্বরান্বিত করবে। গোপালগঞ্জের সচেতন নাগরিক সমাজ মনে করেন, এটি কেবল একটি দাবি নয়, বরং গোপালগঞ্জবাসীর ন্যায্য অধিকার। ঢাকা-গোপালগঞ্জ রুটে সরাসরি আন্তঃনগর ট্রেন চালু হলে দক্ষিণবঙ্গের এই জনপদের মানুষের ভাগ্যের আমূল পরিবর্তন ঘটবে। সরকারের কাছে জেলাবাসীর জোরালো দাবি, দ্রুততম সময়ের মধ্যে এই রুটে আধুনিক ও সরাসরি ট্রেন সার্ভিস চালু করে দীর্ঘদিনের ভোগান্তি নিরসন করা হোক। গোপালগঞ্জবাসীর আশা, দীর্ঘদিন ধরে চলে আসা এই স্বপ্ন পূরণে মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। এমনটিই প্রত্যাশা করেন এলাকার সাধারণ জনগণ।

এমএসএম / এমএসএম

অন্যায়ের সঙ্গে কোনো আপস করা চলবে না: বিমানমন্ত্রী

নওগাঁ জেলা প্রেসক্লাবের ১৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

নওগাঁয় খালের পানিতে গেল স্বামী-স্ত্রীর প্রাণ

কালিয়ায় গভীর রাতে ডেকে নেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু

আত্রাইয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

লোহাগাড়া প্রেস ইউনিটের নির্বাচন সম্পন্ন: সভাপতি নুরুল আলম, সম্পাদক সেলিম উদ্দীন

কক্সবাজারে নিখোঁজ হেলাল উদ্দিনের অপেক্ষায় মেহেরপুরে স্বজনদের আহাজারি

আদমদীঘিতে ৫৮ পিস নেশার ট্যাবলেটসহ একজন গ্রেফতার

সিংড়ায় শালমারা দাখিল মাদ্রাসায় বিদায়ী সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান

ঠাকুরগাঁওয়ে জামাতাকে হত্যার অভিযোগে শুশুর গ্রেফতার

কেরুজ আঙ্গিনায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধনকালে এমডি রাব্বিক হাসান

সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: চিকিৎসক ও নৈশপ্রহরী বরখাস্ত, তালা হাসপাতাল ১০০ শয্যায় উন্নীতের ঘোষণা

ধুনটে শিক্ষক জাহাঙ্গীর আলমের পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন