নিরাপত্তার হাতিয়ার হলো সিসি ক্যামেরা : মেয়র টিটু
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র বলেছেন, সময়ের প্রয়োজনে সিসি ক্যামেরা প্রধান নিরাপত্তার হাতিয়ার হিসেবে কাজ করে। ডিজিটাল যুগে দেশের জেলা, উপজেলায় সংঘঠিত বড় ধরনের অপরাধ গুলো প্রয়োজনের তাগিদে সিসি ক্যামেরা থেকে ছোট বড় অপরাধীদেরকে চিহ্নিত করা যায়। তাই অপরাধ দমনে সিসি ক্যামেরা প্রতিটি এলাকায় বসানো অপরিহার্য মঙ্গলবার( ৫ অক্টোবর) দুপুরে নগরীর ট্রাঙ্কপট্টি ও জহির উদ্দিন রোডে ব্যবসায়ী সমিতির উদ্যোগে এবং জেলা পরিষদের অর্থায়নে রোড ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের সিসি ক্যামেরা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য একথা বলেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু। এসময় জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ফারুক হাসান, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর শীতল সরকার, ট্রাঙ্কপট্টি ও জহির উদ্দিন রোডের ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আকরাম খান পাঠানসহ ব্যবসায়ী সমিতির আরো নেতৃবৃন্দ এবং অত্র এলাকার দোকান মালিকগণ প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য সিসি ক্যামেরা উদ্বোধন শেষে ট্রাঙ্কপট্টি ও জহির উদ্দিন রোডে সিসি ক্যামেরার স্থাপনার বিভিন্ন পয়েন্টগুলো পরিদর্শন করেন মেয়র টিটু ও জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠানসহ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied