বাবুগঞ্জে উপজেলা এনজিও বিষয়ক মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় এনজিও বিষয়ক মাসিক সমন্বয় সভা (৬এপ্রিল, ২০২৬ খ্রি.) অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার জনাব আসমা উল হুসনা-এর সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মিজানুর রহমান-এর সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার বিভিন্ন এনজিওর প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। উপস্থিতদের মধ্যে ছিলেন— আশা বাবুগঞ্জ শাখার ম্যানেজার মোঃ নাসির উদ্দিন, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ফিল্ড অর্গানাইজার আবু হানিফ, ব্যুরো বাংলাদেশ-এর হিসাবরক্ষক মোঃ রাসেল আলম, সংগ্রাম-এর বাবুগঞ্জ উপজেলা শাখার ম্যানেজার সাইদুর রহমান, প্রশিকা বাবুগঞ্জ উপজেলা শাখার ম্যানেজার মোঃ শামিম, ড্রাম-এর বাবুগঞ্জ শাখার ম্যানেজার আল আমিন, সিডব্লিউএফডি-এর জেলা টিম লিডার মোঃ সৈয়দ তোফায়েল হোসেন, আইসিডিএ বাবুগঞ্জ উপজেলা শাখার ব্রাঞ্চ ম্যানেজার মোঃ সোহেল মৃধা, টিএমএসএস-এর বাবুগঞ্জ উপজেলা ব্রাঞ্চ ম্যানেজার মোঃ জুলহাস মিয়া, উদ্দীপন বাবুগঞ্জ উপজেলা শাখার ব্রাঞ্চ ম্যানেজার মোঃ শাহিন হোসেন এবং কোডেক-এর বাবুগঞ্জ উপজেলা শাখার ম্যানেজার মোঃ আব্বাসসহ মোট ১২টি এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় এনজিওগুলোর চলমান কার্যক্রম, বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবেলায় করণীয় এবং প্রশাসনের সাথে সমন্বয়ের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভাপতি তার বক্তব্যে বলেন, এনজিওগুলোকে প্রশাসনের সাথে সমন্বয় রেখে সমাজ উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।
সভায় উপজেলা কমিটির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান সকল এনজিও প্রতিনিধিদের প্রতি মাসের ৫ তারিখের মধ্যে তাদের কার্যক্রমের সচিত্র প্রতিবেদন দাখিল করার জন্য অনুরোধ জানান।
সভাটি ফলপ্রসূ আলোচনা ও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনার মাধ্যমে সমাপ্ত হয়।
এমএসএম / এমএসএম
রাণীনগরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান সভা অনুষ্ঠিত
ডামুড্যায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
মনপুরায় জেলেদের চাল বিতরণে অনিয়ম! মাস্টার রোলে অন্যের টিপসই
জাতীয় কন্যাশিশু দিবসে শালিখায় র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
মান্দায় গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ
পত্নীতলায় দুর্গাপূজা উপলক্ষ্যে মতবিনিময় সভা
রূপগঞ্জে গলা কেটে হত্যা পর অটোরিকশা ছিনতাই, গ্রেফতার - ২
ঘুমন্ত সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী-শাশুড়ি আটক
নড়াইলে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
চাঁপাইনবাবগঞ্জে লেবুবাগান থেকে ১৭টি ককটেল উদ্ধার
চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা